২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান হাশমির দাম্পত্য কলহ নিয়ে মহেশ ভাট বিপাকে

পাকিস্তানী মেয়ে সানার সঙ্গে বলিউডের সিরিয়াল কিসার বলে পরিচিত ইমরান হাশমি পরকীয়ায় জড়িয়ে গেছেন। ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরে। ইমরান হাশমির মত তারকার নানা রসালো খবর বাতাসে ভাসবে এটাই স্বাভাবিক। তাই ইমরানের স্ত্রী পারভিন শাহানি এতদিন এসবে কান দেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- পাকিস্তানী মেয়ে সানার সঙ্গে বলিউডের সিরিয়াল কিসার বলে পরিচিত ইমরান হাশমি পরকীয়ায় জড়িয়ে গেছেন। ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরে। ইমরান হাশমির মত তারকার নানা রসালো খবর বাতাসে ভাসবে এটাই স্বাভাবিক। তাই ইমরানের স্ত্রী পারভিন শাহানি এতদিন এসবে কান দেননি। তবে আফ্রিকার কেপ টাউনে ইমরান হাশমি ও সানার ঘনিষ্ট অবস্থায় ধরা পরার খবর পেয়ে এখন টনক নড়েছে ইমরানের বউয়ের। এই নিয়ে ইমরান আর পারভিনের দাম্পত্য কলহ এখন চরমে। পাঁচ বছরের প্রেম শেষে এক বছর হল সংসার বেঁধেছেন ইমরান ও পারভিন। এরই মধ্যে ইমরানের পরকীয়া নিয়ে বেচারি পারভিন যার পর নাই অবাক এবং হতাশ। স্বামীর এত দ্রুত পরিবর্তন কোনভাবেই মেনে নিতে পারছেন না। এদিকে ইমরানের নামে নালিশ নিয়ে সানার বাবা-মা মহেশ ভাটের দ্বারস্থ হয়েছিলেন। কারণ মহেশ ভাট ইমরান হাশমির আত্মীয়। সুরাহার জন্য ইমরানকে মুম্বাইয়ের উপশহর জুহুতে নিজের অফিসে ডেকে পাঠান মহেশ ভাট। ইমরানও যথাসময়ে হাজির হয়েছিলেন। বিপত্তি বাঁধে যখন মহেশ ভাট তাকে বোঝাতে শুরু করেন। নিজের ব্যক্তিগত জীবনে অন্যের নাক গলানো ইমরানের একদম পছন্দ নয়- তা সাফ জানিয়ে দেন। এক কথা দু কথায় দুজনের মধ্যে ভালই তর্ক বেধে যায়। শেষে মহেশ ভাট হাল ছেড়ে দেন। ফোন না ধরায় সাংবাদিকেরা খবরের সত্যতা জানতে চেয়ে ইমরান হাশমির মোবাইলে মেসেজ পাঠিয়েছিলেন। ফিরতি মেসেজ ছিল পড়ার অযোগ্য। মহেশ ভাটও এ নিয়ে তেমন কিছু জানাননি। ইমরান আর পারভিনের বিয়ের সময় মহেশ ভাটের স্ত্রী সনি রাজদান নবদম্পতির কল্যানের জন্য এক জোড়া মোমদানি উপহার দিয়েছিলেন। মহেশ ভাট দম্পতির বিশ্বাস এগুলো ইমরানের দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটাবে। দেখা যাক মোমদানির কল্যানে সমস্যার সমাধান হয় কী না। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৪০ঘ.