জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সোমবার ধর্মঘটি হলিউডের লেখকরা জানান, তারা গ্র্যামি আয়োজকদের সঙ্গে অন্তবর্তীকালীন মতৈক্যে আসতে সমর্থ হয়েছেন। এর ফলে আয়োজকরা গ্র্যামি প্রদান অনুষ্ঠান আয়োজন করে সঙ্গীত ব্যক্তিত্বদের সম্মানিত করতে পারবেন। খবর মার্কিন ওয়েবসাইটের।
চলচ্চিত্র ও টেলিভিশনের প্রায় ১০ হাজার পাঁচশ জন লেখকদের প্রতিনিধিত্ব করা সংগঠন 'রাইটার্স গিল্ড অফ আমেরিকা' গত সপ্তাহে জানায়, গ্র্যামি আয়োজনে লেখকদের ধর্মঘট কোন বাঁধা সৃষ্টি করবে না।
আর এই অন্তবর্তীকালীন মতৈক্যের ফলে গ্র্যামি প্রদান অনুষ্ঠান এখন নির্দিষ্ট নিয়মেই আয়োজন করতে পারবেন আয়োজকরা।
'রাইটারর্স গিল্ড' এক বিবৃতিতে জানায়, "পেশাজীবী সঙ্গীত ব্যক্তিত্বরা তাদের কাজের ক্ষতিপূরণ নিয়ে লেখকদের মতই হয়রানির শিকার হন।"
গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদানকারী প্রতিষ্ঠান 'দি রেকর্ডিং অ্যাকাডেমি' জানায়, তারা এই মতৈক্যের জন্য গিল্ডের কাছে কৃতজ্ঞ।
'দি রেকর্ডিং অ্যাকাডেমি'র সভাপতি ও প্রধান ব্যবস্থাপক নীল পোর্টনার বলেন, "গুণী লেখকদের আমাদের দলে পেয়েছি। এর ফলে আমাদের কাজে আরও সৃজনশীলতার সমন্বয়ে নবধারা তৈরি করতে পারব।"
গত বছর নভেম্বর মাসে হলিউডের লেখকরা চলচ্চিত্র ও টেলিভিশনের বড় বড় স্টুডিওর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয়। গত সপ্তাহে এই দুই পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক আলোচনা হয়। আলোচনার মূল বিষয় ছিল ছবির সিডি বা ডিভিডি ফরম্যাটে প্রকাশ কিংবা অনলাইন সংস্করণের জন্য লেখকদের পর্যাপ্ত সম্মানী দিতে হবে।
লেখকদের ধর্মঘটের ফলে হলিউডের অনেক অনুষ্ঠান বাধাগ্রস্থ হচ্ছে। লেখকদের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীরাও একাত্মতা ঘোষণা করার ফলে স
bdnews24