২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান গ্রোভারের সঙ্গে অভিনয় করলেন অ্যালান বোর্ডার

ভারত ও অস্ট্রেলিয়া যখন ক্রিকেট নিয়ে তুমুল লড়াইয়ে ব্যস্ত তখন সিডনিতেই ক'জন সাবেক ও বর্তমান অসি ক্রিকেটার বলিউড চলচ্চিত্রের শুটিং করে বেড়াচ্ছেন। গত সপ্তাহে বলিউড তারকাদের সঙ্গে সেখানে অভিনয় করলেন অ্যালান বোর্ডার, ব্রেট লী, মাইক হাসি, জ্যাসন গিলেস্পি ও ব্রাড হগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারত ও অস্ট্রেলিয়া যখন ক্রিকেট নিয়ে তুমুল লড়াইয়ে ব্যস্ত তখন সিডনিতেই ক'জন সাবেক ও বর্তমান অসি ক্রিকেটার বলিউড চলচ্চিত্রের শুটিং করে বেড়াচ্ছেন। গত সপ্তাহে বলিউড তারকাদের সঙ্গে সেখানে অভিনয় করলেন অ্যালান বোর্ডার, ব্রেট লী, মাইক হাসি, জ্যাসন গিলেস্পি ও ব্রাড হগ। খবর ভারতীয় ওয়েবসাইটের। মনমোহন শেঠীর 'ভিক্টরি' ছবিতে তাদের সঙ্গে অভিনয় করেন বলিউড তারকা হারম্যান বাওয়েজা, অমৃতার রাও ও গুলশান গ্রোভার। ছবিটি পরিচালনা করছেন অজিত পাল। সিডনি থেকে গুলশান গ্রোভার জানান, "অ্যালান বোর্ডারের মতো খেলোয়ারের সঙ্গে সত্যিকার ক্রিকেট স্টেডিয়ামে অভিনয় করার অভিজ্ঞতায় আমি অভিভূত।" শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বোর্ডার বলেন, "ছবিতে অ্যালান আমাকে 'মিস্টার টোয়েন্টি পারসেন্ট' বলে ডাকে। আমার চরিত্রটির নাম অ্যান্ডি সিং। ছবিতে বর্ডার মন্তব্য করে, 'অ্যান্ডি আপনাকে ক্রিকেট তারকা বানাবে, কিন্তু সে আপনার সারা জীবনের আয়ের টোয়েন্টি পারসেন্ট নিয়ে নেবে।' ছবিতে আমি ক্রিকেট গ্লামারের বানিজ্যিক দিকটা নিয়ে কাজ করি। শুটিংয়ের সময় আমাদের খুব উষ্ণ সৌহার্দপূর্ণ সময় কেটেছে।" বোর্ডার বলেন, "এটাই আমার হিন্দি ছবি। বলিউডের ব্যাডম্যান গ্রোভারের সঙ্গে শুটিংয়ের দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার।" এ ছবিতে ভারতীয় কিছু ক্রিকেটারও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ছবির প্রযোজক বা পরিচালক সূত্রে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৩৪ ঘ