জানুয়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ২৭ জানুয়ারি 'স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড' পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মত এবারও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের শ্রিন এক্সপোজিশন সেন্টারে মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের জন্য এ পুরস্কার ঘোষনা করা হয়। খবর মার্কিন ওয়েবসাইটের।
মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের স্বার্থ রক্ষার্থে ১৯৩৩ সালে গঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড বা এসএজি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান যাতে শিল্পীদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখাই এসএজি'র কাজ। ২০০৭ সালের হিসাবে এই সংগঠনের পূর্ণ সদস্য সংখ্যা এক লাখ বিশ হাজার।
এসএজি মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীদের কাজের মুল্যায়ন দেয়ার জন্য ১৯৯৫ সাল থেকে 'স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস' প্রদান করা শুরু করে। সদস্যদের মধ্যে যাদের পূর্ণ সদস্যপদ আছে তাদের মধ্য থেকে ৪ হাজার ২০০ জন নির্বাচন করা হয়। এই নির্বাচিত সদস্যরা সেই বছরের সেরা চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও শিল্পী নির্বাচন করেন ভোটের মাধ্যমে।
১৪তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড যারা লাভ করলেন তারা হলেন:
চলচ্চিত্র
অভিনেতা - ডেনিয়েল ডে লুইস, ছবি 'দেয়ার উইল বি ব্লাড'
অভিনেত্রী - জুলি ক্রিস্টি, ছবি 'অ্যাওয়ে ফর্ম হার'
পার্শ্ব অভিনেতা - জেভিয়ার বার্ডেম, ছবি 'নো কান্ট্রি ফর ওল্ড ম্যান'
পার্শ্ব অভিনেত্রী - রুবি ডি, ছবি 'আমেরিকান গ্যাংস্টার'
ক্যাস্ট - 'নো কান্ট্রি ফর ওল্ড ম্যান'
টেলিভিশন
অভিনেতা টেলিভিশন চলচ্চিত্র বা ধারাবাহিক - কেভিন ক্লিন, 'অ্যাজ উই লাইক ইট'
অভিনেত্রী টেলিভিশন চলচ্চিত্র বা ধারাবাহিক - কুইন লতিফা, 'লাইফ সাপোর্ট'
অভিনেতা ড্রামা সিরিজ - জেমস গ্যান্ডোলফিনি, 'দি সোপ্রানোস'
অভিনেত্রী ড্রামা সিরিজ - এডি ফালকো, 'দি সোপ্রানোস'
অভিনেতা কমেডি সিরিজ - অ্যালেক বল্ডউইন, 'থার্টি রক'
অভিনেত্রী কমেডি সিরিজ - টিনা ফে, 'থার্টি রক'
ড্রামা সিরিজ - 'দি সোপ্রানোস'
কমেডি সিরিজ ক্যাস্ট 'দি অফিস'
আজীবন সম্মাননা - কার্লেস ডারিং
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৩০৩ঘ.
bdnews24