২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বহু' হওয়ার আগেই কলেজের নাম রাখা হয়েছিল ঐশ্বরিয়ার নামে

বচ্চন পরিবারে যোগ দেওয়ার অনেক আগেই উত্তর প্রদেশের একটি কলেজের নাম ঐশ্বরিয়ার নামে রাখার সিদ্ধান্ত হয়। রবিবার বলিউড অভিনেত্রীর শ্বশুর অমিতাভ বচ্চন জানান এ কথা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জানুয়ারি ২৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বচ্চন পরিবারে যোগ দেওয়ার অনেক আগেই উত্তর প্রদেশের একটি কলেজের নাম ঐশ্বরিয়ার নামে রাখার সিদ্ধান্ত হয়। রবিবার বলিউড অভিনেত্রীর শ্বশুর অমিতাভ বচ্চন জানান এ কথা। খবর ভারতীয় ওয়েবসাইটের। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ৪০ কিলোমিটার দূরে প্রস্তাবিত কলেজের মাঠে দাড়িয়ে তিনি যখন এ কথা প্রকাশ করেন তখন উপস্থিত জনতা বিস্ময় প্রকাশ করে। অনেকের ধারণা ছিল এ এলাকায় অমিতাভ তার বাবা কবি হরিবংশ রাই বচ্চনের নামে স্কুল করবেন। শ্রীমতি ঐশ্বরিয়া বচ্চন কন্যা মহাবিদ্যালয় এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অমিতাভ বলেন, " এই কলেজের নাম ঐশ্বরিয়ার নামের াখার সিদ্ধান্ত নিই আমরা ১ বছর আগে যখন ঐশ্বরিয়া আমাদের পরিবারের সদস্য হয়নি।" অমিতাভের বন্ধু সমাজবাদী দলের মহাসচিব অমর সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জনতাকে উদ্দেশ্য করে বলেন, " আপনার দেখলেন, এভাবেই উত্তর প্রদেশের মানুষ পুত্রবধূতে সম্মান করতে চায়।" বলিউড অভিনেতার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, "পরিবারে আরও অনেক মুরুব্বী থাকায় ঐশ্বরিয়া নিজেও দ্বিধাগ্রস্ত ছিলেন তার নামে কলেজ করার বিয়য়টি নিয়ে। কিন্তু আমরা তাকে বুঝিয়েছি যে এটা আমাদের 'বহু'র জন্য উপহার হিসেবে দেয়া হচ্ছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৪১ ঘ