২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি অ্যালবাম নিয়ে ফকির আলমগীর

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর দুটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একটি অ্যালবাম বাংলা নববর্ষে ও অন্যটি মে দিবসে প্রকাশিত হবে। প্রকাশ করবে লেজার ভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর দুটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একটি অ্যালবাম বাংলা নববর্ষে ও অন্যটি মে দিবসে প্রকাশিত হবে। প্রকাশ করবে লেজার ভিশন। দুটি অ্যালবামের একটি সাজানো হবে সম্পূর্ণ নতুন গান নিয়ে। 'শপথের গান' শিরোনামে এই অ্যালবামটি হবে ফকির আলমগীরের ২৫তম একক অ্যালবাম। থাকবে ১২টি গণসঙ্গীত। গান লিখেছেন আলতাব আলী হাসু, সেজান মাহমুদ, বিপ্লব চক্রবর্তী ও ফকির আলমগীর। অন্যটি হবে ফকির আলমগীরের পুরনো জনপ্রিয় গণসঙ্গীতের সংকলন 'বেস্ট অফ ফকির আলমগীর'। এতে '৭০, '৮০ ও '৯০ দশকে গাওয়া ফকির আলমগীরের জনপ্রিয় গানগুলি স্থান পাবে। উল্লেখযোগ্য গানের মধ্যে থাকবে- 'ও সখিনা', 'মায়ের একধার দুধের দাম', 'জন হেনরি', 'নেলসন ম্যান্ডেলা', 'দুই পাহাড়ের মাঝে মওলা', 'মন আমার দেহ ঘড়ি' ইত্যাদি। ফকির আলমগীরের ২৪তম অ্যালবাম 'ভালবাসি ঢাকা' প্রকাশিত হয়েছিল গত বছর পহেলা বৈশাখে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২১৩৯ঘ.