২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪তম অ্যালবাম নিয়ে ব্যস্ত প্রমিথিউস

ব্যান্ড শিল্পী বিপ্লব এখন নিজের ব্যান্ড প্রমিথিউসের নতুন অ্যালবামের গান নির্মাণে ব্যস্ত। এই প্রসঙ্গে বিপ্লব বলেন, "এখন প্রমিথিউসের ১৪তম অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। এরই মধ্যে ৫টি গানের মিউজিক ট্র্যাক তৈরি করেছি। আরও কয়েকটি গানের ট্র্যাক তৈরির কাজ চলছে। ইচ্ছে আছে নতুন অ্যালবামটি পহেলা বৈশাখ প্রকাশ করব। তবে সবার আগে প্রাধান্য দেই ভালো গান। আর ভালো গানের জন্য সিদ্ধান্ত বদল করতেও প্রস্তুত। প্রমিথিউস প্রতিবারই অ্যালবামের কাজ সম্পূর্ণ শেষ করে অডিও প্রযোজকদের সঙ্গে কথা বলে। এবারও তাই আগে ভাগে বলতে পারছি না প্রমিথিউসের অ্যালবামটি আমরা কোন প্রযোজনা প্রতিষ্ঠানে দেব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ব্যান্ড শিল্পী বিপ্লব এখন নিজের ব্যান্ড প্রমিথিউসের নতুন অ্যালবামের গান নির্মাণে ব্যস্ত। এই প্রসঙ্গে বিপ্লব বলেন, "এখন প্রমিথিউসের ১৪তম অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। এরই মধ্যে ৫টি গানের মিউজিক ট্র্যাক তৈরি করেছি। আরও কয়েকটি গানের ট্র্যাক তৈরির কাজ চলছে। ইচ্ছে আছে নতুন অ্যালবামটি পহেলা বৈশাখ প্রকাশ করব। তবে সবার আগে প্রাধান্য দেই ভালো গান। আর ভালো গানের জন্য সিদ্ধান্ত বদল করতেও প্রস্তুত। প্রমিথিউস প্রতিবারই অ্যালবামের কাজ সম্পূর্ণ শেষ করে অডিও প্রযোজকদের সঙ্গে কথা বলে। এবারও তাই আগে ভাগে বলতে পারছি না প্রমিথিউসের অ্যালবামটি আমরা কোন প্রযোজনা প্রতিষ্ঠানে দেব।" প্রমিথিউসের নতুন অ্যালবামের গানগুলোতে বৈচিত্র্যের পাশাপাশি চমক থাকবে বলে জানান বিপ্লব। এখন পর্যন্ত প্রমিথিউসের নতুন অ্যালবামের জন্য সেসব গান তৈরি হয়েছে তা লিখেছেন বিপ্লব, রাজীব আহমেদ। প্রমিথিউস ব্যান্ডের প্রথম অ্যালবাম 'স্বাধীনতা চাই' প্রকাশিত হয় ১৯৮৯ সালে। এই ব্যান্ডের বর্তমান লাইন আপ হচ্ছে - ভোকাল ও বেস গিটার: বিপ্লব, ড্রামস: কোয়েল, কি-বোর্ড: পল্লব, লিড গিটার: সোহাগ, পারকাশন: শিবলী ও স্টেজ ম্যানেজমেন্ট: বাবলু। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১৩৮ঘ.