২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বচ্চন, শাহরুখকে ধূমপান করতে নিষেধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতের স্বাস্থমন্ত্রী আনবুমানি রামাদোস দুই বলিউড তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে চলচ্চিত্রে ধূমপান করা থেকে বিরত থাকতে বলেছেন। কারণ তরুনরা তাদেরকে আদর্শ মানে এবং এ থেকে তারা ধূমপানের দিকে ঝুঁকছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের স্বাস্থমন্ত্রী আনবুমানি রামাদোস দুই বলিউড তারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে চলচ্চিত্রে ধূমপান করা থেকে বিরত থাকতে বলেছেন। কারণ তরুনরা তাদেরকে আদর্শ মানে এবং এ থেকে তারা ধূমপানের দিকে ঝুঁকছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। করন থাপার 'ডেভিল'স অ্যাডভোকেট' নামে একটি টিভি শোতে রামাদোস বলেন, "আমি ইতিমধ্যে শাহরুখকে চলচ্চিত্র দৃশ্যে ধূমপান না করার জন্য বলেছি। অমিতাভসহ আর যারা আছেন তাদেরকেও আমি একই কথা বলেছি।" তিনি আক্ষেপ করে বলেন, "ভারতে চৌদ্দ-পনের বছরের ছেলেরা ব্যাপক হারে ধূমপানের দিকে ঝুঁকছে। এটি খুব আশংকার কথা ।" বলিউডের ছবিতে ধূমপান দৃশ্যের সমালোচনা করে রামাদোস আরও বলেন, "ধূপমানকে উৎসাহিত করার ব্যাপারে মূলত বলিউডের ছবিগুলোই দায়ী। আমরা পরিসংখ্যানে দেখেছি শতকরা ৫২ ভাগ কিশোর প্রথম সিগারেটে টান দেয় তাদের প্রিয় তারকাকে অনুকরণ করে। সম্প্রতি শাহরুখকে একটি ক্রিকেট ম্যাচ উপভোগকালে দর্শক গ্যালারিতে ধূমপানরত অবস্থায় দেখা গেছে যেটি তার মতো তারকার কাছ থেকে মোটেও কাম্য নয়। এখন দেখার বিষয় তামিল ছবির তারকা রজনীকান্তের মতো অমিতাভ বা শাহরুখ ধূমপান ছেড়ে দেন কিনা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/২১৩৮ঘ.