জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- নতুন মুখের খোঁজ করছেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। ছবির প্রযোজক তিনি নিজে। শাহরুখ খান, অজয় দেবগান, অর্জুন রামপাল এবং সর্বশেষ আমির খানের পর প্রযোজকের তালিকায় আফতাবের নাম যুক্ত হল। চিত্রনাট্যও লেখা শেষ। সেটাও তিনি নিজেই লিখেছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
ছবির প্রধান চরিত্রেও প্রযোজক আফতাব নিজে অভিনয় করবেন বলে জানিয়েছেন। মিষ্টি প্রেমের গল্পের এ ছবির জন্য এবার দরকার মনের মত একজন নায়িকা। পুরনো কাউকে তিনি নিতে চাচ্ছেন না। তাই চলছে নতুনদের অডিশন।
আফতাব শিবদাসানি বলিউডে এসেছেন অনেক দিন হল। এ পর্যন্ত তিনি তেমন কোন হিট ছবি দিতে পারেননি। বিজ্ঞাপন করেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে।
দেখা যাক প্রযোজক হিসেবে ছক্কা পেটাতে পারেন কিনা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৩২ঘ.
bdnews24