২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় ফারদিন

কোকেইনের পরিমান কম থাকায় শাস্তির মেয়াদ কমতে পারে ফারদিন খানের। বৃহস্পতিবার মুম্বাইয়ের এক আদালত এ ব্যাপারে বলিউড তারকার আবেদন আমলে নিয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কোকেইনের পরিমান কম থাকায় শাস্তির মেয়াদ কমতে পারে ফারদিন খানের। বৃহস্পতিবার মুম্বাইয়ের এক আদালত এ ব্যাপারে বলিউড তারকার আবেদন আমলে নিয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটে। ২০০১ সালের ৫ মে মুম্বাইয়ের জুহু এলাকার এক ব্যাংকের এটিএম বুথের কাছে কেনাবেচার সময় মাদকসহ পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছিলেন ফারদিন। মাদক ব্যবসায়ী নাসির আবদুল করিমের কাছ থেকে তিনি ওই মাদক ক্রয় করছিলেন। কয়েক মাস আগে আদালতে তার আবেদনে ফারদিন দাবি করেন যে তিনি মাত্র ১ গ্রাম কোকেইন ক্রয় করতে গিয়েছিলেন। এর আগে বোম্বে হাই কোর্টে এই তারকা তার বিরুদ্ধে ১ গ্রাম মাদক রাখার অপরাধে চার্জ গঠনের আবেদন জানান। ফারদিনের আইনজীবী আয়াজ খান বৃহস্পতিবার বলেন, "বিচারক পি এন দেশমুখ ফারদিনের আবেদন গ্রাহ্য করেছেন। ফলে এখন তার বিরুদ্ধে কেবল ১ গ্রাম কোকেইন রাখার অভিযোগে চার্জ গঠন করা যেতে পারে।" খান জানান, ভারতীয় মাদক আইন অনুযায়ী ২ গ্রামের কম কোকেইন রাখার সাজা সর্বোচ্চ ৫ বছর, কমপক্ষে ৬ মাস। আর দুই গ্রামের বেশি কোকেইন রাখলে জেল হবে ১০ বছরের। এর আগে আদালতে ফারদিন স্বীকার করেন যে পেশাগত কাজের চাপ সামলাতে তিনি এ যাবৎ ৬ থেকে ৭ বার কোকেইন ব্যবহার করেছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২২২৩ ঘ.