২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনুর নতুন ভিডিও

কম সময়ে যে কয়জন তরুন সঙ্গীত-প্রতিভা বলিউডে স্বকীয়তা অর্জন কােছেন তাদের মধ্যে সোনু নিগামের নাম প্রথম কাতারে। নতুনত্ব, বৈচিত্র তার মজ্জাগত। ভক্তদের জন্য আবারও সুখবর। খুব তাড়াতাড়ি সোনুর নতুন অ্যালবাম বাজারে আসছে। এবারও ভিডিওতে নতুন রূপে আবির্ভূত হবেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কম সময়ে যে কয়জন তরুন সঙ্গীত-প্রতিভা বলিউডে স্বকীয়তা অর্জন কােছেন তাদের মধ্যে সোনু নিগামের নাম প্রথম কাতারে। নতুনত্ব, বৈচিত্র তার মজ্জাগত। ভক্তদের জন্য আবারও সুখবর। খুব তাড়াতাড়ি সোনুর নতুন অ্যালবাম বাজারে আসছে। এবারও ভিডিওতে নতুন রূপে আবির্ভূত হবেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। ধ্র"পদী সঙ্গীতের সঙ্গে তাল রেখে পৌরাণিক কাহিনী-নির্ভর ভিডিওটি তৈরি করা হয়েছে। সেখানে সোনুকে খালি গায়ে দেখা যাবে। যেহেতু পৌরাণিক কাহিনী তাই ব্যায়াম-চর্চিত পেশি দেখানোর দরকার মনে করেন নি তিনি। ভিডিওর প্রয়োজনে স্বাভাবিকভাবে আদুল গায়ে ভক্তদের সামনে আসবেন এই গায়ক-অভিনেতা। নতুন সোনুকে দেখতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অ্যালবামটি মুক্তি পেতে যাচ্ছে ১১ ফেব্র"য়ারি। এরপর সোনু নিগাম তার পরবর্তী অ্যালবামের কাজে হাত দিতে চাচ্ছেন। এটি বের করবেন কন্নড় ভাষায়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/ ২২১৯ ঘ.