২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা রজনীকান্তকে নতুন ভূমিকায় দেখাবেন মেয়ে সুন্দরিয়া

দক্ষিণী ছবির খ্যাতিমান তারকা রজনীকান্তের মেয়ে সুন্দরিয়া তার অ্যানিমেশন ছবি 'সুলতান - দি ওয়ারিয়র' দিয়ে পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন। এই ছবিতে সুন্দরিয়া তার বাবাকে নতুনভাবেও হাজির করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- দক্ষিণী ছবির খ্যাতিমান তারকা রজনীকান্তের মেয়ে সুন্দরিয়া তার অ্যানিমেশন ছবি 'সুলতান - দি ওয়ারিয়র' দিয়ে পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন। এই ছবিতে সুন্দরিয়া তার বাবাকে নতুনভাবেও হাজির করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। রজনীকান্তের অভিনয়ের স্টাইল আর যত রকম চমক তিনি চলচ্চিত্রে দেখাতেন সেগুলোই অ্যানিমেশন ছবির নায়কের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রজনীকান্ত এই ছবির প্রধান চরিত্রে কণ্ঠও দেবেন। সুন্দরিয়া বলেন, "আমার যতোদূর জানি, এখন পর্যন্ত ভারতীয় কোন নায়কের আদলে অ্যানিমেশন চরিত্র তৈরি করা হয়নি।" এই ছবির বাজেট ১০ কোটি রুপি। যা ভারতে তৈরি অন্যান্য অ্যানিমেশন ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশী। এ ছবির পুরো কাজই সম্পন্ন্ হবে ভিজ্যুয়াল ইফেক্ট, গ্রাফিক্স ও শিল্পীর আঁকা ছবির মাধ্যমে। সুন্দরিয়া জানান, তার অ্যানিমেশন ছবির জন্য ছবি আঁকার কাজ শেষ হয়েছে। তিনি ভারতের অ্যানিমেশন ছবির ভবিষ্যত নিয়ে খুবই আশাবাদী। 'সুলতান - দ্য ওয়ারিয়র' ছবির কেন্দ্রীয় চরিত্রটি একজন যোদ্ধাকে নিয়ে যিনি সবসময় ন্যায়ের পক্ষে লড়াই করেন। সুন্দরিয়া বলেন, আমি রাসেল ক্রো অভিনীত 'গ্ল্যাডিয়েটর' দেখে এই ধরনের অ্যানিমেশ ছবি তৈরি করতে অনুপ্রাণিত হয়েছি। আমার প্রিয় অ্যনিমেটেড চরিত্র হচ্ছে 'লায়ন কিং' এর কিং মোস্তফা এবং 'শ্রেক' এর ডানকি চরিত্রটি। রজনীকান্ত নিজেও তার এই নতুন কাজ নিয়ে আশাবাদী। সুন্দরিয়া ভবিষ্যতে বাণিজ্যিক ছবি তৈরি করবেন বলেন জানান। তিনি বলেন, "অবশ্যই আমি বাণিজ্যিক ছবি তৈরি করব। কী রকম গল্প নিয়ে তৈরি করব তাও ঠিক হয়ে গেছে। তবে এই ব্যাপারে এখনই কিছু বলতে চাই না।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/১৮৪২ঘ.