২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজককে টাকা ফেরত দিলেন সুস্মিতা সেন

সুস্মিতা সেন যে কতটা পেশাদারি মনোভাবের তার প্রমাণ দিলেন বিজয় গালানি প্রযোজিত নতুন ছবিতে অভিনয়ের জন্য অগ্রিম নেয়া ২১ লাখ রুপি ফেরত দিয়ে। প্রযোজক তাকে প্রতিশ্র"ত সময়ের মধ্যে পন্ডিুলিপি সরবরাহ না করায় তার ছবিতে অভিনয়ে অসম্মতি জানিয়ে অর্থ ফেরত দিলেন বলিউড অভিনেত্রী। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সুস্মিতা সেন যে কতটা পেশাদারি মনোভাবের তার প্রমাণ দিলেন বিজয় গালানি প্রযোজিত নতুন ছবিতে অভিনয়ের জন্য অগ্রিম নেয়া ২১ লাখ রুপি ফেরত দিয়ে। প্রযোজক তাকে প্রতিশ্র"ত সময়ের মধ্যে পন্ডিুলিপি সরবরাহ না করায় তার ছবিতে অভিনয়ে অসম্মতি জানিয়ে অর্থ ফেরত দিলেন বলিউড অভিনেত্রী। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'শাকা লাকা বুম বুম' খ্যাত ধর্মেশ দর্শন পরিচালিত একটি ছবিতে অভিনয়ের জন্য 'বিজয় গালানি মুভিজ' সুস্মিতা সেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বেশ কিছু দিন আগে। গত আগস্টে সুস্মিতা পরিচালকের কাছ থেকে ছবির কাহিনী শুনে অভিনয়ের সম্মত হন। তিনি অক্টোবর মাসে ছবির চুক্তিপত্র সই করেন। তখনই তাকে অগ্রিম অর্থ দেয়া হয় এবং বলা হয় যে নভেম্বরের মধ্যে ছবির পুরো পান্ডুলিপি তাকে দেওয়া হবে। কিন্তু ছবির পান্ডুলিপির বদলে প্রযোজক তাকে কিছু কাগজ পাঠান যেখানে শুধুমাত্র তার চরিত্র সম্পর্কে বিস্তারিত বর্ণনা ছিল। প্রযোজকের এই আচরণে শুধু অবাকই হননি বরং মর্মাহতও হয়েছেন সুস্মিতা। কারণ প্রযোজকের পাঠানো বর্ণনার সঙ্গে পরিচালকের শোনানো গল্পের কোন মিল ছিল না। এই ঘটনার পরে সুস্মিতা সেন ছবির চুক্তিপত্র বাতিল করেন। আর অগ্রিম নেওয়অ অর্থ ফেরত দেন। তবে অর্থ ফেরত পাওয়ার এক মাস পর হয়ে গেলেও 'বিজয় গালানি মুভিজ' এখনও তা ব্যাংকে জমা দেয় নি। কাহিনীর এখানেই শেষ নয়। ছবির আরেকজন মূল অভিনেতা গোবিন্দও এই ছবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনিও ছবির কাহিনী পরিবর্তনের কারণে এই ছবিতে অভিনয়ে অস্বীকৃতি জানান। গোবিন্দ ও সুস্মিতা সেনের এই পেশাদারিত্ব এবং সংহতি ছবির পরিচালক এবং প্রযোজক উভয়কেই বেকায়দায় ফেলে দিয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/১৮৪১ঘ.