২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাজ ও ব্যালে শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এশা দেওল

নাচের দক্ষতা বাড়াতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা এশা দেওল। ফেব্র"য়ারি মাসে যুক্তরাষ্ট্রের এক ড্যান্স একাডেমিতে ভর্তি হতে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 05:09 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- নাচের দক্ষতা বাড়াতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা এশা দেওল। ফেব্র"য়ারি মাসে যুক্তরাষ্ট্রের এক ড্যান্স একাডেমিতে ভর্তি হতে যাচ্ছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। অধিকাংশ সময় মায়ের সঙ্গে থাকলেও এই প্রথম একাকী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এশা। সেখানে তিনি ২ মাস থাকবেন। এশা বলেন, "এমনকি অহনাও (এশার ছোট বোন) আমার সঙ্গে থাকবে না। আমি একা যাচ্ছি।" পরিবার থেকে ২ মাস বিচ্ছিন্ন থাকা খুবই কষ্টের, এ কথা স্বীকার করে হেমা তনয়া বলেন, "এই সিদ্ধান্ত নিতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু আমি ভেবে দেখলাম, এটা আমার জন্য জরুরী। এখন আমি দু মাসের জন্য ঝামেলামুক্ত। 'সানডে' ও 'হাইজ্যাক' ছবিতে আমার কাজটুকু শেষ করেছি। সুতরাং এখন সময়টা মূল্যবান কোন কাজে ব্যয় করাটাই বুদ্ধিমানের কাজ হবে।" এশা জানান, "নাচ আমার প্রথম প্রেম। হিন্দি ছবিতে সারাক্ষণ গৎবাধা ঝটকা মটকা আর কাঁহাতক। আমি জ্যাজ ও ব্যালের মতো নাচের কিছু ধ্র"পদী আঙ্গিক রপ্ত করতে চাই। এগুলো পরে আমার ছবিতে কাজে লাগাব।" যুক্তরাষ্ট্রের কোন একাডেমিতে তিনি নাচ শিখবেন তা প্রকাশ করার ব্যাপারে আপত্তি জানিয়েছেন এশা। এশা জানান, তার মা হেমা মালীনি 'গঙ্গা' নামের নতুন একটি ব্যালে আঙ্গিক নিয়ে কাজ করছেন। "মা এ যাবৎ ১২টা ব্যালে উপস্থাপন করেছেন। এটি হবে তার ত্রয়োদশ ব্যালে আয়োজন। বিস্তর গবেষণা করছেন তিনি এটা নিয়ে, নিযুক্ত করেছেন অনেক কোরিওগ্রাফার ও সঙ্গীতশিল্পীদের।" যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এশা মা হেমা ও বোন অহনার সঙ্গে তাদের জুহুর বাংলোয় ফিরে আসবেন জুন-জুলাই নাগাদ। এখন তারা সবাই গোরগাঁওয়ে আছেন। এখানেই ৪ তলা জুড়ে হেমার ব্যালের কাজ চলছে। আরও দুটো তলা নিয়ে পুরো দালানটাই তারা ভাড়া নেওয়ার পরিকল্পনা করছেন। শৈশবে এশা ভারত নাট্যম শেখেন এবং তার মায়ের সঙ্গে অনেক কনসার্টে অংশ নেন। নাচে দক্ষ এশা অনেক রকস্টারের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নৃত্য প্রদর্শন করেছেন এবং বিস্তর প্রশংসা অর্জন করেছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১০৪ ঘ