২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে পাগলা বাবলু

লালন গবেষক ও কণ্ঠ শিল্পী পাগলা বাবলু অভিনয় করলেন টিভি নাটকে। রাসেল আশেকীর রচনা ও পরিচালনায় ১৩ পর্বের ধারাবাহিক 'সলোক' এ তাকে দেখা যাবে একজন আধ্যাত্মিক হুজুরের চরিত্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লালন গবেষক ও কণ্ঠ শিল্পী পাগলা বাবলু অভিনয় করলেন টিভি নাটকে। রাসেল আশেকীর রচনা ও পরিচালনায় ১৩ পর্বের ধারাবাহিক 'সলোক' এ তাকে দেখা যাবে একজন আধ্যাত্মিক হুজুরের চরিত্রে। বাংলাদেশ টেলিভিশনের এপ্রিল -জুন প্রান্তিকে প্রচারিতব্য এই নাটকে আরও অভিনয় করেছেন - হুমায়ূন ফরিদী, সুবর্ণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, টনি ডায়েস, চাঁদনী, মোশাররফ করিম, আনিসুর রহমান মিলন, আবৃত্তি শিল্পী খায়রুল আহসান সোহাগ ও বুলবুল ললিতকলা একাডেকিমর বেশ কয়েকজন ছাত্রছাত্রী। প্রথম বারের মত টিভি নাটকে অভিনয় প্রসঙ্গে পাগলা বাবুল বলেন, " নাটক ও চলচ্চিত্রে অভিনয় করার জন্য বহুবার প্রস্তাব পেয়েছি। তবে সেগুলোতে চরিত্রের গুরুত্ব না থাকায় করিনি। 'সলোক' নাটকে আমাকে উপস্থাপন করা হয়েছে আমারই মত করে। অর্থাৎ বাস্তবের মত নাটকেও আমি অভিনয় করেছি একজন লালন গবেষক, বাউল শিল্পী ও আধ্যাত্মিক ঘরানার চরিত্রে। ভবিষ্যতে এমন ধরণের চরিত্র করার প্রস্তাব পেলে আবারও অভিনয় করার ইচ্ছা আছে।" পাগলা বাবলু বাউল শিল্পী হলেও অডিও এবং চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আসছেন এক দশক ধরে। ইতিমধ্যে তিনি অর্ধশত চলচ্চিত্রের গানে এবং ৮টি অ্যালবামে গান গেয়েছেন। বাবলু বর্তমানে লালনের জীবন দর্শন ও সঙ্গীতে ধর্মতত্ত্ব বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ডঃ ওয়াকিল আহমেদের অধীনে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৩২ঘ.