জানুয়ারি ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মান্নতাকে বিয়ে করেছেন সঞ্জয় দত্ত। তবে সঞ্জয় বা তার পরিবার থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। ভারতীয় শিব সেনা দলের নেতা বাল ঠাকুরেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় ও মান্যতার দেয়া একটি বিজ্ঞাপন দেখে ধারণা করা হচ্ছে তারা বিয়ে করেছেন। তাদের খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
ভারতের শিব সেনা দলের প্রধান বাল ঠাকুরের ৮২তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় ও মান্নতা মারাঠি সংবাদপত্র 'সামনা' তে একটি বিজ্ঞাপন দেন বুধবার। পত্রিকার ৮৮ পৃষ্টার বিশেষ সংস্করণে অর্ধ পৃষ্ঠা জুড়ে দেয়া সেই শুভেচ্ছা বিজ্ঞাপনের নিচের ক্যাপশানে লেখা আছে 'সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের তরফ থেকে'।
মান্যতার নামের শেষে সঞ্জয় দত্তের পারিবারিক উপাধি 'দত্ত' যোগ করা হয়েছে বলেই বলিউড মিডিয়া মনে করছে কয়েকজন পারিবারিক সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে সঞ্জয় ও মান্যতা গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেছেন।
এ ব্যাপারে বিভিন্ন পত্রিকার তরফ থেকে সঞ্জয় দত্তের দুই বোন প্রিয়া ও নম্রতা সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। একটি সূত্র জানায়, সঞ্জয় দত্ত জেলে থাকার কারণে এতোদিন তাদের বিয়ের ব্যাপারটা গোপন রাখা হয়েছিল। বর্তমানে এই বলিউড নায়ক জামিনে মুক্ত আছেন।
জিটিভির সঙ্গে এক টেলিফোন আলাপে প্রিয়া বলেন, "এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। যা বলার সঞ্জয় নিজেই বলবে।"
মান্যতা ওরফে শেহনাজ শাইখকেই যে বিয়ে করবেন সঞ্জয় দত্ত সেটা বেশ অনেক দিন ধরেই অনুমান করা হচ্ছিল। সঞ্জয়ের জীবনের পেশাগত ও ব্যক্তিগত সুসময় ও দুঃসময় সর্বদাই তার পাশে ছিলেন মান্যতা।
১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলা মামলায় দোষী হিসেবে সঞ্জয় দত্তের জেল হয়। গত বছর নভেম্বর মাসে তিনি জামিনে ছাড়া পান।
স
bdnews24