২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমির জন্য উচ্চ আদালতে রানী মুখার্জি

ভারতের আহমেদনগর জেলার শিরদি শহরের কাছে একটি জমি কিনে ছিলেন রানী মুখার্জি। তবে আহমাদনগর ডিস্ট্রিক্ট কালেক্টর বলেছেন এই জমির মালিক রানী হতে পারবেন না। কালেক্টরের এই আদেশের বিরূদ্ধে মামলা করতে বোম্বের উচ্চ আদলতে যাবেন বলিউডের জনপ্রিয় নায়িকা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের আহমেদনগর জেলার শিরদি শহরের কাছে একটি জমি কিনে ছিলেন রানী মুখার্জি। তবে আহমাদনগর ডিস্ট্রিক্ট কালেক্টর বলেছেন এই জমির মালিক রানী হতে পারবেন না। কালেক্টরের এই আদেশের বিরূদ্ধে মামলা করতে বোম্বের উচ্চ আদলতে যাবেন বলিউডের জনপ্রিয় নায়িকা। খবর ভারতীয় ওয়েবসাইটের। রানীর উকিল নানাসাহেব চৌধুরী বলেন, "এই মাসের শুরুতে চুড়ান্ত শুনানির পর, জিমি বিক্রির চুক্তিনামা থেকে রানীর নাম বাদ দেয়ার জন্য আদেশ দেন শ্রীরামপুরের সাব ডিভিশনাল অফিসার (এসডিও)। এই রায়ের বিরুদ্ধেই আমরা মামলা করব।" ২০০৫ সালে শিরদি শহরের কাছে এই জমি ক্রয়ের জন্য ৩৩ লাখ রুপি ব্যয় করেন রানী। জমি রেজিস্ট্রেশনের জন্য ১.৩২ লাখ রুপি স্ট্যাম্পের মাধ্যমে পরিশোধ করেন। তবে এটি ছিল কৃষি জমি। কিন্তু একজন কৃষকের ওই জমিটি হস্তান্তরযোগ্য নয় বলে জানিয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টরেট। রানীর উকিল এ প্রসঙ্গে বলেন, "বিভাগীয় প্রশাসনের বক্তব্যের বিরোধিতা করি আমরা। আলোচিত জমিটি অ-কৃষি জমি। ফলে সিলিং অ্যাক্টের ৪৭ ধারা এক্ষেত্রে প্রযোজ্য নয়। ১৯৮১ সালে এটিকে অ-কৃষি জমি হিসেবে তহশিলদার ঘোষণা করার পর কেউ এর প্রতিবাদও করেননি। লিমিটেশন অ্যাক্ট এর ১৩৭ ধারা মতে, কোন বিষয় পূনর্বিবেচনা করার জন্য তিন বছর সময় থাকে। রানী জমি কিনেছেন ১০ বছর আগে। আর এখন বিভাগীয় প্রশাসন জমিটি রানী মালিকানায় ছাড়তে চাচ্ছেন না।" তিনি আরও জানান এ জাতীয় পুনর্বিবেচনার মামলায় একমাত্র বিভাগীয় কমিশনারই নিষেধাজ্ঞা জারি করতে পারেন, কালেক্টর বা এসডিও এই ক্ষমতা রাখেন না। এই কারণেই আমারা এই নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে মামলা করব বলে জানান রানীর আইনজীবী। আহমাদনগরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর ভাউসাহেব দাংদে বলেন, "তারা এর বিরুদ্ধে মামলা করতেই পারেন। আইন অনুযায়ী তাদের সেই অধিকার আছে। তবে রানী মুখার্জির উকিলের এই যুক্তি আমরা শক্ত ভাবেই খন্ডাতে পারব।" জমি অধিকারভুক্ত মামলায় পুনর্বিবেচনার ক্ষেত্রে এসডিও'র ক্ষমতার সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, মহারাষ্ট্রের ল্যান্ড রেভেনিউ আইন ১৯৬৬ এর ২৫৭ এর ধারা মতে এসডিও এই ধরণের আদেশ দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি আরও বলেন, "পুনর্বিবেচনার ক্ষেত্রে সময় সীমা নিয়েও সরকারের কোন বাধ্যবাধকতা নেই। এই বিষয়ে সরকারের সীমাবদ্ধতা নিয়ে উচ্চ আদালত ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়েছেন।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/