২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফের কনসার্ট

১৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে হয়ে গেল সাইফ আলী খানের নিজের ব্যান্ড 'পরিক্রমা'র কনসার্ট। আরও কয়েকটি শহরে কনসার্ট করবেন এই বলিউড তারকা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ১৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে হয়ে গেল সাইফ আলী খানের নিজের ব্যান্ড 'পরিক্রমা'র কনসার্ট। আরও কয়েকটি শহরে কনসার্ট করবেন এই বলিউড তারকা। খবর ভারতীয় ওয়েবসাইটের। প্রায় এক বছর আগে সাইফ আলি খান নিজের শহর দিল্লিতে কনসার্ট করেছিলেন। সেখানে তিনি অভাবনীয় সাড়া পান। তারই ধারাবাহিকতায় আবারও গিটার হাতে নিয়েছেন এই বলিউড তারকা। ব্যাঙ্গালুরু ছাড়াও তিনি মুম্বাই, কোলকাতা, দিল্লিতে কনসার্ট করবেন। ভক্তদের সামনে সাইফ আলি খান কোন রকম ভুল করতে চাননি। তাই দ্বিগুণ খাটুনি দিয়ে গিটার অনুশীলন করেছেন। গিটারের মত গানে পারদর্শী নন সাইফ। তারপরেও গতবছর তার গান শুনে ভক্তেরা ভালোই সাড়া দিয়েছিল। ফলে এবারও দু একটা গান গাওয়ার সাহস পাচ্ছেন। কনসার্টের কারণে শুটিংয়ের যেন তি না হয় সেদিকে ল্য রাখতে গিয়ে ছুটির দিনগুলোকে বেছে নিয়েছেন তিনি কনসার্টের জন্য। রক সঙ্গীত ভক্ত সাইফ কনসার্টে তার প্রিয় এসি/ডিসি ব্যান্ডের গান বাজান। ফেব্র"য়ারিতে তাদের সফর শেষ হবে বলে সাইফ জানিয়েছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২০৩৩ ঘ