২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকের বিষয় সমকামী যীশু, অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

একটি নাটকে যীশু খৃস্টকে সমকামী হিসেবে দেখানোর কারণে অস্ট্রেলিয়ার ধর্ম যাজকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ওই নাটকে দেখানো হয়েছে যে জুডাস যীশুকে কুকর্মে প্ররোচিত করে। খবর অস্ট্রেলিয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- একটি নাটকে যীশু খৃস্টকে সমকামী হিসেবে দেখানোর কারণে অস্ট্রেলিয়ার ধর্ম যাজকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ওই নাটকে দেখানো হয়েছে যে জুডাস যীশুকে কুকর্মে প্ররোচিত করে। খবর অস্ট্রেলিয় ওয়েবসাইটের। সিডনিতে সমকামীদের বার্ষিক উৎসব গে অ্যান্ড লেসবিয়ান মা দি গ্রা উপলক্ষে 'কর্পাস ক্রিস্টি' নামের ওই নাটকটির মঞ্চায়ন শুরু হওয়ার কথা আগামী মাসে। সিডনির এক উর্ধতন যাজক নাটকটিকে 'ঐতিহাসিক আগড়ম বাগড়ম' বলে চিহ্নিত করেছেন। দক্ষিণ সিডনির অ্যাংলিকান বিশপ রবার্ট ফরসাইথ বলেন, "সরলচিত্তে এটা করা হয়েছে তা নয়, কাজটা করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করার জন্য।" যীশু ও জুডাসের সম্পর্ক ছাড়াও নাটকে দেখানো হয়েছে যে যীশু তার দুই পুরুষ শিষ্যের মধ্যে সমকামী বিয়ে দিচ্ছেন। নাটকের পরিচালক লেই রোনে নিজেকে খৃস্টান বলে দাবি করেন। এ নাটকটি যে কিছু খৃস্টানকে আহত করতে পারে সেটা কবুলও করেছেন তিনি। তবে খৃস্টধর্ম নিয়ে একটা বিতর্ক উস্কে দেওয়ার আকাঙ্খা থেকেই রোনে কাজটি করেছেন বলে জানান। রোনে বলেন, "আমি এ নাটকটি আমার মতো খৃস্টানদের জন্যই তৈরি করতে চেয়েছি, চেয়েছি খৃস্টধর্মের মর্যাদা সমুন্নত রাখতে এবং একইসঙ্গে খৃস্টধর্ম নিয়ে যে সব বিতর্ক বা প্রশ্ন আছে সেগুলির উত্তর দেওয়ার জায়গাটাও আমি খোলা রাখতে চাই।" 'কর্পাস ক্রিস্টি'র নাট্যকার টেরেন্স ম্যাকনেলি নিজে সমকামী। যুক্তরাষ্ট্রে নাটকটি মঞ্চায়নের সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১১৩৯ ঘ