২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালে নর্তকী হওয়ার স্বপ্ন দেখতেন থেরন

শার্লিজ থেরোন ব্যালে নর্তকী হতে চেয়েছিলেন। এই অস্কারজয়ী অভিনেত্রী পিঠের ব্যাথায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত জীবিকার উৎস হিসেবে নৃত্য শিল্পী হওয়া জন্য বেপোরোয়া ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শার্লিজ থেরোন ব্যালে নর্তকী হতে চেয়েছিলেন। এই অস্কারজয়ী অভিনেত্রী পিঠের ব্যাথায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত জীবিকার উৎস হিসেবে নৃত্য শিল্পী হওয়া জন্য বেপোরোয়া ছিলেন। খবর মার্কিন ওয়েবসাইটের। তিনি বলেন, "আমি ছোটবেলা থেকেই ব্যালে নৃত্য শিল্পী হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু ১৮ বছর বয়সে যখন তিনি পিঠের ব্যথায় আক্রান্ত হলাম তখন এই আশা ছাড়তে হল। আমার জীবনে সেটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা।" 'দি মনস্টার' খ্যাত এই অভিনেত্রী আরও জানান, চলচ্চিত্রের চাইতে ব্যাক্তিগত জীবন তার কাছে বেশি প্রাধান্য পায়। তার কথায়, "প্রেমিক স্টুয়ার্ট এবং মায়ের মত সুন্দর মানুষেরা আমার জীবন ঘিরে রেখেছে। তাই আমার ব্যাক্তিগত জীবনটাই আগে। আর আমার কাজের অবস্থান দ্বিতীয় পর্যায়ে।" জীবনের অনেক চাওয়ার মধ্যে একটির উল্লেখ করেন এই হলিউড অভিনেত্রী, "আমি মৃত্যুশয্যায় মিথ্যা কথা বলতে চাই না। আর চাই না কৃতকর্মের জন্য অনুশোচনা করতে।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/২০৫৬ঘ.