২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকানদের সবচেয়ে প্রিয় তারকা ডেনজেল ওয়াশিংটন

আমেরিকানদের সবচেয়ে প্রিয় তারকা হিসেবে নির্বাচিত হলেন ডেনজেল ওয়াশিংটন। বার্ষিক হ্যারিস পোল এর রায়ে পরপর দু'বার তিনি এই শিরোপা পেলেন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- আমেরিকানদের সবচেয়ে প্রিয় তারকা হিসেবে নির্বাচিত হলেন ডেনজেল ওয়াশিংটন। বার্ষিক হ্যারিস পোল এর রায়ে পরপর দু'বার তিনি এই শিরোপা পেলেন। খবর মার্কিন ওয়েবসাইটের। 'হারিকেন' খ্যাত এই হলিউড তারকার পরের স্থানটি দখল করেছেন টম হাঙ্কস। জনি ডেপ পেয়েছেন তৃতীয় স্থান, গত বছর এই জরিপে তার অবস্থান ছিল চতুর্থ। মেয়েদের মধ্যে প্রথম এবং তালিকার চতুর্থ তারকা হচ্ছেন জুলিয়া রবার্টস। পঞ্চম স্থানটি আছে উইল স্মিথের দখলে। শীর্ষ দশে আরও জায়গা করে নিয়েছেন ম্যাট ডেমন, শন কনারি, সান্ড্রা বুলক ও ব্র"স উইলিস। নিচে শীর্ষ দশ প্রিয় তারকার নাম দেওয়া হলো : ১. ডেনজেল ওয়াশিংটন ২. টম হাঙ্কস ৩. জনি ডেপ ৪. জুলিয়া রবার্টস ৫. উইল স্মিথ ৬. জন ওয়েন ৭. ম্যাট ডেমন ৮. শন কনারি ৯. সান্ড্রা বুলক ১০. ব্র"স উইলিস বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১৪২ঘ.