২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করতে চান জনি ডেপ

হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনি ভিত্তিক ছবিতে জ্যাকসনের ভূমিকায় অভিনয় করতে চান। খবর মার্কিন একটি ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

১৯ জানুয়ারি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনি ভিত্তিক ছবিতে জ্যাকসনের ভূমিকায় অভিনয় করতে চান। খবর মার্কিন একটি ওয়েবসাইটের । জনি ডেপ পপ তারকাদের ব্যাপারে বেশ অভিজ্ঞই বলা যায়। এর আগে তিনি 'চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি' ছবিতে পপ তারকা উইলি ওঙ্কাকে বেশ ভালোভাবেই নকল করেছেন। জনি ডেপও মনে করেন, মাইকেল জ্যাকসনের সঙ্গে তার চেহারার কাঠামোগত অনেক মিল রয়েছে। একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাতকারে জনি ডেপ বলেন, "মাইকেল জ্যাকসন হওয়ার আগে উইলি ওঙ্কা হিসেবে আমাকে ভালোই মানিয়েছিল। সে সময় অবশ্য মাইকেলের চরিত্রে অভিনয় করা নিয়ে তখন আমার কোন পরিকল্পনা ছিল না।" তিনি আরও জানান, "এখনও মাইকেলের চরিত্রে কাজ করার যথেষ্ট সুযোগ আছে আমার। আর মনে হয় জ্যাকসনকে নিয়ে টেলিভিশন চলচ্চিত্রই নির্মিত হবে।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/২১৩৯ঘ.