জানুয়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেতা ও সাংসদ গোবিন্দ রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন। বুধবার মুম্বাইয়ে 'মানি হ্যায় তো হানি হ্যায়' ছবির শুটিংয়ের সময় বিরক্ত করায় এক আগন্তুককে থাপ্পড়ও মেরেছিলেন তিনি। ঘটনাটি তাকে উত্তেজিত করার জন্য তার রাজনৈতিক প্রতিপরা সাজিয়েছিল বলে মনে করেন গোবিন্দ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
গোবিন্দ বলেন যে, কিছু রাজনীতিবিদ চান তাকে হেয় করতে। "আমি ঠিক করেছি অভিনয় ছাড়ব না, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব। রাজনীতির কারণে আমার ও আমার পরিবারের উপর দিয়ে অনেক বিপদ যাচ্ছে। সুনীল সাবের (সুনীল দত্ত) মতো লেগে থাকার দরকার কী আমার, বরং অমিতাভ বচ্চনের মতো আমি রাজনীতি থেকে সরে যাব।"
চড় মারার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ওই লোকটা কে ছিল? সে কোথায় হাওয়া হয়ে গেল? তার এই উত্যক্ত করতে আসা এবং গায়েব হয়ে যাওয়ার বিষয়টি কী অদ্ভুত এবং সন্দেহজনক নয়? আমি নিশ্চিত যে সে আমাকে উত্তেজিত করতে এসেছিল। এবং, হ্যা, সেটা সে করতে পেরেছে। আর এ সবই হলো আমাকে হেয় করার চক্রান্তের অংশ।"
গোবিন্দ জানান, নানারকম হামলার আশঙ্কায় তিনি এখন তার মুম্বাইয়ের উত্তর-পশ্চিমের নির্বাচনী এলাকা থেকে দূরে থাকছেন। তাকে যে এলাকায় হাজির করতে পারবে তাকে ৫১ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে কেউ কেউ।
গোবিন্দ এ প্রসঙ্গে বলেন, "এসব আমার কাছে আর কোন অর্থ বহন করে না।"
তিনি জানান, "আমি সোনিয়াজিকে আমার বর্তমান অবস্থার কথা জানিয়েছি। দল আমার নিরাপত্তা আগের চেয়ে জোরদার করেছে। সোনিয়াজি আমাকে লো প্রোফাইলে থাকতে বলেছেন।"
নিজেকে তার নির্বাচনী এলাকর রাজনীতির শিকার দাবি করে গোবিন্দ বলেন, "আমি জানি কে আমাকে টেনে নিচে নামাতে চায়। এখন এই হীন রাজনীতির পরিমন্ডল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যদি নিই আমি সেটা কি ভুল হবে? আমি দত্ত সাহেবের মতো নিগৃহীত হতে চাই না। তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য যতটা ত্যাগ স্বীকার করেছেন, গঞ্জনা সয়েছেন আমি তা পারব না। নিরন্তর কুৎসা শুনে আর আক্রান্ত হয়েও জোর হাতে হাসিমুখে কথা বলা আমার পে অসম্ভব। বাস্তবের নায়ক হওয়ার চেয়ে আমি রুপালী পর্দার নায়ক হয়েই খুশি থাকব।"
নির্বাচনী এলাকার ভোটারদের অভিযোগ সত্বেও গোবিন্দ বলেন, " আমি আমার এলাকার ট্রেন চলাচল ও পানি সরবরাহের েেত্র উন্নয়ন করেছি। এসব সাফল্য বিরোধীদের ইর্ষান্বিত করেছে। আর এতোকিছু করার পরও যখন কোন মূল্যায়ন হলো না, তখন বিপদের ঝুঁকি মাথায় নিয়ে আর নিজের এলাকায় কেন যাব। আমি এতো মহান নই। আমি ঠিক করেছি রাজনীতি ছেড়ে আমি যে কাজটা বুঝি সেই অভিনয়ে মনোনিবেশ করব।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/ ১৬১১ ঘ
bdnews24