২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক নাটক নিয়ে আসছেন কবরী

এই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা কবরী সারোয়ার। প্রখ্যাত কথাসাহিত্যিক নাসরীন জাহানের 'ক্রুশকাঠে কন্যা' অবলম্বনে তিনি ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 07:17 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- এই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা কবরী সারোয়ার। প্রখ্যাত কথাসাহিত্যিক নাসরীন জাহানের 'ক্রুশকাঠে কন্যা' অবলম্বনে তিনি ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করবেন তিনি। 'ক্রুশকাঠে কন্যা' উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন শাহীন আহমেদ। ফেব্র"য়ারি মাসের প্রথম দিকে নাটকের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন কবরী। ধারাবাহিক নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী রিচি সোলায়মান। এছাড়া অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, শোয়েব, জ্যোতি পাল, সমাপ্তি, জয়রাজ, সাদেক বাচ্চু প্রমুখ। নাটকটি বিটিভিতে প্রচারিত হবে বলে পরিচালক জানিয়েছেন। প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ প্রসঙ্গে কবরী সারোয়ার বলেন, "আমি এর আগে বেশ কয়েকটি এক ঘন্টার নাটক নির্মাণ করেছি। আমি একজন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে অভিনয় করে আসছি। আমার সারা জীবনের অভিজ্ঞাতার আলোয় ধারাবাহিক নাটকটি নির্মাণ করবো।" এদিকে খুব শিগগিরই দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন কবরী সারোয়ার। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের 'প্রিয়' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন তিনি। এর মধ্যেই নতুন চলচ্চিত্রে শাকিব খান ও অপু বিশ্বাসকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কবরী জানান, শাকিব ও অপুর সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে। তবে এখনো চুড়ান্তভাবে তাদের মনোনীত করা হয়নি। চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে কবরী বলেন, "আমার প্রথম ছবি 'আয়না' সুধীমহলে অনেক প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি দ্বিতীয় ছবি নির্মাণ করতে যাচ্ছি। আশা করছি এই ছবিটিও দর্শকরা পছন্দ করবেন।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৩১৩ ঘ