জানুয়ারি ১৭, নিউ ইয়র্ক (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক বন্ড তারকা স্যার রজার মুর আত্মজীবনি লেখার সিদ্ধান্ত নিয়েছেন। তার বইটির নাম হবে 'মাই ওয়ার্ড ইজ মাই বন্ড'। খবর মার্কিন একটি ওয়েবসাইটের ।
বইটিতে মুর শুধু বন্ড চলচ্চিত্র নিয়েই লিখবেন না, চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব হওয়া অড্রে হেপবার্ন, কেরি গ্রান্ট, ফ্রাঙ্ক সিনাত্রা, এলিজাবেথ টেলরসহ অন্যান্য তারকাদের সম্পর্কেও তার অভিজ্ঞতার কথা জানাবেন। প্রসঙ্গেক্রমে আসবে বর্তমানে কীভাবে তিনি ভগ্নস্বাস্থ্য নিয়ে লড়ছেন।
বইটির প্রকাশক হার্পারকলিন্স জানিয়েছে, চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চরিত্র 'বন্ড' করতে মুরের কেমন লেগেছে , অড্রে হেপবার্ন কিভাবে তাকে ইউনিসেফ এর সঙ্গে যুক্ত করেছেন
bdnews24