২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার দৌড় থেকে ছিটকে পড়েছে 'একলব্য'

ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি দুঃসংবাদ। অস্কারে জন্য 'সেরা বিদেশি ভাষার ছবি'র বিভাগ থেকে স্থান চ্যুত হল বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'একলব্য-দি রয়্যাল গার্ড' ছবিটি। খবর ভারতীয় ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি দুঃসংবাদ। অস্কারে জন্য 'সেরা বিদেশি ভাষার ছবি'র বিভাগ থেকে স্থান চ্যুত হল বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'একলব্য-দি রয়্যাল গার্ড' ছবিটি। খবর ভারতীয় ওয়েবসাইটের । বিদেশি ভাষার ছবি বিভাগে অস্কারের জন্য মনোনীত হওয়া এ বছরের ছবিগুলি হচ্ছে, 'দ্য কাউন্টারফিটার্স' (অস্ট্রিয়া) , 'দি ইয়ার মাই প্যারেন্টস ওয়েন্ট অন ভ্যাকেশন' (ব্রাজিল), 'মঙ্গল' (কাজাখস্তান), 'দ্য ট্র্যাপ' (সার্বিয়া), 'ডেজ অব দি ডার্কনেস' (কানাডা), 'বিউফোর্ট' ( ইসরায়েল), 'দ্য আননোন ওমেন' (ইটালি),'কাতিন' (পোল্যান্ড), 'টুয়েলভ' (রাশিয়া)। এদিকে 'ধর্ম' ছবির পরিচালক ভাবনা তলওয়ার ক্ষেপেছেন। কারণ তিনি মনে করেন অস্কারের মত সম্মানজনক প্রতিযোগিতার জন্য 'ধর্ম' ছবিটি অনেক বেশি যোগ্য। ছবি নির্বাচনের সময় বিচারকরা 'একলব্য' ছবির প্রতি পক্ষপাতিত্ব করেছেন। এ কারণেই 'ধর্ম' ছবিটি অস্কারে জন্য শেষ পযর্ন্ত মনোননীত হয়নি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/২০৪৫ঘ.