২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যান্ড শিল্পীদের নিয়ে শহীদুল্লাহ ফরায়জীর প্রথম অ্যালবাম

গীতিকার শহীদুল্লাহ ফরায়জী আগে আধুনিক ঘরানার শিল্পীদের নিয়ে অ্যালবাম করেছেন। এবারই প্রথম তিনি ব্যান্ডের জনপ্রিয় শিল্পীদের নিয়ে অ্যালবাম করতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- গীতিকার শহীদুল্লাহ ফরায়জী আগে আধুনিক ঘরানার শিল্পীদের নিয়ে অ্যালবাম করেছেন। এবারই প্রথম তিনি ব্যান্ডের জনপ্রিয় শিল্পীদের নিয়ে অ্যালবাম করতে যাচ্ছেন। অ্যালবামে গান করবেন জেমস, আইয়ুব বাচ্চু, বিপ্লব, হাসান ও বাপ্পা মজুমদার। সবগুলো গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী নিজে। আর সুর ও সঙ্গীত করছেন আইয়ুব বাচ্চু, আজমীর বাবু ও বাপ্পা মজুমদার। এছাড়া ফরায়জী ক্লোজআপ ওয়ান ২০০৬ এর প্রথম রানার আপ মুহিনের সঙ্গে আসিফের একটি দ্বৈত অ্যালবামেও গান লিখছেন। আসিফ ও মুহিনের প্রথম দ্বৈত অ্যালামটিতে সুর ও সঙ্গীত করছেন পল্লব স্যানাল। এই প্রসঙ্গে শহীদুল্লাহ ফরায়জী বলেন, "ব্যান্ড শিল্পীদের নিয়ে সম্পূর্ণ ব্যান্ড মিক্সড অ্যালবামে গান লেখা এবারই প্রথম। তাই এই অ্যালবামের গানের কথা নিয়ে আমার মধ্যে উত্তেজনা কাজ করছে। এছাড়া আসিফ ও মুুহিনের প্রথম দ্বৈত অ্যালবামটি নিয়েও আমি বেশ পুলকিত। দুটি অ্যালবামেই নিজেকে ভাঙচুর করেছি বারবার। আশা করছি শ্রোতারা সেই ভাঙচুরকে ইতিবাচক হিসেবে গ্রহণ করবে।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৪৪ঘ.