২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে মঞ্চ নাটক নির্দেশনায় নাদের চৌধুরী

৮ ফেব্র"য়ারি লস এঞ্জেলেসে 'বাংলাদেশ সেন্টার' মিলনায়তনে নাদের চৌধুরীর পরিচালনায় মঞ্চস্থ হবে নাটক 'একজন গিরীজা কাহিনী'। বিদেশের মাটিতে নাদের চৌধুরীরর এটাই প্রথম মঞ্চ নির্দেশনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)-- ৮ ফেব্র"য়ারি লস এঞ্জেলেসে 'বাংলাদেশ সেন্টার' মিলনায়তনে নাদের চৌধুরীর পরিচালনায় মঞ্চস্থ হবে নাটক 'একজন গিরীজা কাহিনী'। বিদেশের মাটিতে নাদের চৌধুরীরর এটাই প্রথম মঞ্চ নির্দেশনা। গত সাড়ে তিন মাস নাদের চৌধুরী আমেরিকার বেশ কয়েকটি শহরে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বেশ কয়েকটি মঞ্চ ওয়ার্কশপে অংশ নেন। সেগুলোরই ফসল হিসেবে 'একজন গীরিজা কাহিনী' মঞ্চস্থ হতে যাচ্ছে। আমেরিকার সময় রাত আটটায় এই নাটক মঞ্চস্থ হবে। এতে অভিনয় করছেন সেখানকার প্রবাসী বাংলাদেশীরা। এদের মধ্যে আছেন ফারহানা রুমা, শাহানা পারভীন, নাহার, সুরভী ও সিদ্দিক হোসেন। নাটকের পোশাক পরিকল্পনা শামীমা আক্তার বেবী। আলোক সজ্জায় পঙ্কজ। সঙ্গীতে পিয়াল। সার্বিক তত্ত্বাবধানে জাহিদ হোসেন পিন্টু। নাট্যদল 'ঢাকা পদাতিক' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও দলের বাইরে এটাই হবে তার প্রথম মঞ্চ নির্দেশনা। 'ঢাকা পদাতিক' এর হয়ে মঞ্চে নির্দেশিত তার নাটকগুলি হচ্ছে 'একটি যুদ্ধ' এবং 'জলদাস'। মঞ্চ ছাড়াও নাদের চৌধুরী নাটক নির্মাণেও ব্যস্ত আছেন। আগামী মাস থেকে তিনি 'হোম অ্যাট সেভেন' নামে ১৩ পর্বের ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন - হুমায়ুন ফরিদী, সূবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, মাসুদ আলী খান ও নাদের চৌধুরী নিজে। মঞ্চ-টেলিভিশনে অভিনয় ও নির্দেশনার পাশাপাশি নাদের চৌধুরী বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/১৯৩১ঘ.