২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কেবল নেটওয়ার্ক চালু করছেন অপরাহ

বিখ্যাত টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রে শিঘ্রই তার নিজের টেলিভিশন নেটওয়ার্ক চালু করতে যাচ্ছেন। নেটওয়ার্কটির নামও থাকবে তার নামে ওউন (ঙডঘ) অর্থাৎ দি অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 05:36 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রে শিঘ্রই তার নিজের টেলিভিশন নেটওয়ার্ক চালু করতে যাচ্ছেন। নেটওয়ার্কটির নামও থাকবে তার নামে ওউন (ঙডঘ) অর্থাৎ দি অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক। খবর মার্কিন ওয়েবসাইটের। টেলিভিশন কোম্পানি, রেডিও শো, সাময়ীকি, জনপ্রিয় ওয়েবসাইটের এই কর্ত্রীর সঙ্গে নতুন টেলিভিশন নেটওয়ার্কে থাকছে ডিসকভারি কমিউনিকেশনস। মঙ্গলবার উইনফ্রে ও ডিসকভারি কমিউনিকেসন্স জানান যে তার যৌথভাবে খুব শিঘ্রই চ্যানেলের কাজ শুরু করতে যাচ্ছেন। ২০০৯ সালের যে কোন সময় ডিসকভারি হেলথ চ্যানেলের এর স্থলে চালু হবে এই নতুন চ্যানেলটি। বর্তমানে ৭কোটি ঘরে ডিসকভারি হেলথ এর দর্শক রয়েছে। ফলে ধরে নেওয়া যায় কমপক্ষে এই পরিমাণ দর্শক নিয়েই যাত্রা শুরু করবে অপরাহ'র নতুন টেলিভিশন। নতুন চ্যানেলে 'দি অপরাহ উইনফ্রে শো' দেখানো হবে না। এই অনুষ্ঠানটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টক শো হিসেবে পরিচিত। এ প্রসঙ্গে উইনফ্রে বলেছেন, " চুক্তি অনুযায়ী ২০১০ বা ২০১১ সালের মধে বর্তমান চ্যানেলেই টক শোটি চলবে। এরপর নতুন চ্যানেলে এটি স্থানান্তরিত হতে পারে।" অপরাহ উইনফ্রে নেটওয়ার্কটির অর্ধেক মালিকানা থাকবে ডিসকভারির, বাকী অর্ধেকের মালিক হবে উইনফ্রে'র শিকাগো ভিত্তিক প্রডাকশন কোম্পানি হার্পো। প্রতিষ্ঠানের চেয়ারওম্যান হবেন উইনফ্রে। তার হাতেই থাকবে সম্পাদনার পরিপূর্ণ কর্তৃত্ব। চ্যানেলের অনুষ্ঠান, ব্রান্ডিং ও ক্রিয়েটিভ ভিশনের সব বিষয়ের দায়দায়িত্বও তার। ডিসকভারির সঙ্গে অপরাহ'র চুক্তিতে কোন আর্থিক লেনদেন হয়নি। যে সুযোগ সুবিধা অপরাহ পাবেন তার বিনিময়ে তিনি তার অপরাহডটকম সাইটটি ডিসকভারিকে কন্ট্রিবিউট করবেন। কোন টেলিভিশন নেটওয়ার্কের ব্যাপারে উইনফ্রে'র এটাই প্রথম উদ্যোগ নয়। এর আগে ১৯৯৮ সালে অক্সিজেন কেবল চ্যানেলের সঙ্গেও তিনি সম্পৃক্ত হন। কিন্তু কিছুদিন পরই সেখান থেকে বেরিয়ে আসেন। এ প্রসঙ্গে তার বক্তব্য, "ওই চ্যানেলের উন্নয়নে আমার কোন ভূমিকা নেই, কয়েকটা বোর্ড মিটিংয়ে এটা বোঝার পরই আমি ওখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।" নতুন চ্যানেল সম্পর্কে তিনি বলেন, "এখানে পুরোপুরি সম্পাদকীয় কর্তৃত্ব আমার হাতে। চ্যানেল নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। এখানে সেগুলি ফুটিয়ে তুলতে পারব বলে আশা করি।" ডিসকভারি কমিউনিকেশন্স এর প্রধান ডেভিড জাসলাভ জানান, খুব শিগগিরই উইনফ্রে চ্যানেলের প্রধান নির্বাহীকে নিয়োগ দেবেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১১৯ ঘ