২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তাদের সঙ্গে দেখা করতে পারবেন না ব্রিটনি

ফেব্র"য়ারির ১৯ তারিখ পর্যন্ত পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স তার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন না। লস এঞ্জেলেসের আদালত সোমবার বিকালে এই আদেশ জারি করেন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ফেব্র"য়ারির ১৯ তারিখ পর্যন্ত পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স তার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন না। লস এঞ্জেলেসের আদালত সোমবার বিকালে এই আদেশ জারি করেন। খবর মার্কিন ওয়েবসাইটের। ব্রিটনি সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন কী পারবেন না, এই নিয়ে সোমবার সকালে লস এঞ্জেলেসের আদালতে শুনাানি হয়। তবে সেই শুনানিতে ব্রিটনির সাবেক স্বামী ফেদারলাইন উপস্থিত থাকলেও ব্রিটনি উপস্থিত হতে পারেন নি। ব্রিটনি আদালত প্রাঙ্গন পর্যন্ত এসেও পাপারাজ্জিদের ভয়ে সেখান থেকে সরে পড়েন। এদিকে দুপুর পর্যন্ত আদালতে শুনানি চলে। এতে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসের পুলিশ বিভাগের অফিসার ডগলাস বোলার ও এরিক মার্টিন, সন্তানদের সাক্ষাৎকার পর্যবেক্ষক পামেলা স্ট্রং, আদালত পর্যবেক্ষক লিসা হ্যাকার, দেহরক্ষী লোনি জোন্স ও কেভিন ফেদারলাইন। শুনানি শেষে লস এঞ্জেলেসে আদালত রায় দেয় যে, ১৯ ফেব্র"য়ারি পর্যন্ত ব্রিটনি তার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন না। আদালত ১৯ ফেব্র"য়ারি আরেকটি শুনানির দিন ধার্য করেছে। সেদিন ব্রিটনিকে নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার আদেশ দিয়েছেন আদালত। ৩ জানুয়ারি নিয়মিত সাক্ষাৎকারের অংশ হিসেবে ব্রিটনির সঙ্গে দেখা করতে আসে তার দুই বছরের ছেলে শন প্রেসটন ও এক বছরের ছেলে জেডেন জেমস। সাক্ষাৎ পর্ব শেষে ব্রিটনি তার ছোট ছেলে জেডেন জেমসকে ফিরিয়ে দিতে অস্বীকার করেন। ছেলেকে নিয়ে ব্রিটনি বাসার একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশের সহায়তায় ছেলেকে উদ্ধার করে ফিরিয়ে নেন ফেদারলাইন। সেদিন সন্ধ্যায় পুলিশ ব্রিটনিকে 'সিডারস মেডিকেল সেন্টারে' নিয়ে যায় তার মানসিক চিকিৎসা দেয়া জন্য। এসব কারণে আদালত ৪ জানুয়ারি আদেশ জারি করে যে, ব্রিটনি আপাতত তার সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। আদালত অস্থায়ীভাবে দুই ছেলের দেখাশুনা করার দায়িত্ব দিয়েছে ব্রিটনির প্রাক্তন স্বামী কেভিন ফেদারলাইনকে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯৫৮ঘ.