২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নো মোর অ্যাকশন : হৃত্বিক

একটি ছবির অ্যাকশন দৃশ্যে স্টান্টম্যানের বদলে নিজেই অভিনয় করতে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছিলেন ঋত্বিক। সুস্থ হয়ে উঠলেও বেশ কিছুদিন কোন অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড তারকা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- একটি ছবির অ্যাকশন দৃশ্যে স্টান্টম্যানের বদলে নিজেই অভিনয় করতে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছিলেন ঋত্বিক। সুস্থ হয়ে উঠলেও বেশ কিছুদিন কোন অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড তারকা। খবর ভারতীয় ওয়েবসাইটের। এখন বিশ্রামে আছেন হৃত্বিক। এক দিক দিয়ে তার এই বিশ্রাম পরিবারে শাপে-বর হয়ে দেখা দিয়েছে। কারণ হৃত্বিক এখন ২৪ ঘন্টা পরিবারে সঙ্গে থাকছেন। সবচেয়ে খুশি তার ছেলে রেহান। সদ্য ৩৪-এ পড়েছেন হৃত্বিক। ১০ জানুয়ারি ছিল তার জন্মদিন। বলা হয়ে থাকে, প্রতি বছর বলিউডের সর্বোচ্চ সংখ্যক জন্মদিনের শুভেচ্ছা পান এই সুপার স্টার। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। শুভেচ্ছাসংখ্যা নিয়ে অবশ্য ঋত্বিকের কোন মাথা ব্যথা নেই। এ বছর হাঁটুর আঘাতের কারণে পরিবারের সবার সঙ্গে জন্মদিন কাটাতে পেরে ঋত্বিক নিজেও আনন্দিত। জন্মদিনের আগের দিন মুক্তি পেয়েছে 'যোধা-আকবরের' অ্যালবাম। ফলে জন্মদিনের আনন্দে বাড়তি মাত্রা যোগ হয়েছে হৃত্বিকের। প্রতিবারের মত এবারও ঋত্বিক-পত