জানুয়ারি ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- নবীন চিত্র পরিচালক জাফর আল মামুনের অভিষেক হতে যাচ্ছে ১৮ জানুয়ারি। তার প্রথম পরিচালিত ছবি 'প্রেমের বাধা' মুক্তি পাবে ওইদিন।
সোনামনি কথা চিত্রের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আলেক জান্ডার বো, শাকিবা, প্রিন্স, পলি, হারুন কিসিঞ্জার ও চ্যালেঞ্জার।
পারিবারিক রোমান্টিক ধাঁচের এই ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন - বেবী নাজনীন, শাকিলা জাফর, অনিমা ডি কস্টা, রুপম ও কমল।
গান লিখেছেন শিবলী আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি ও ঝংকার।
জাফর আল মামুন এর আগে বুলবুল আহমেদ, সৈয়দ হারুন, আবিদ হাসান বাদল, নাজমুল হুদা মিন্টু, গাজী জাহাঙ্গীর, ফিরোজ খান প্রমুখ পরিচালকের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
সহকারী পরিচালক হিসেবে কাজ করা জাফরের আলোচিত ছবির মধ্যে 'চরম আঘাত', 'আত্মত্যাগ', 'বাঁচার লড়াই', 'আন্দোলন', 'জীবন সীমান্তে' উল্লেখযোগ্য।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০০২ঘ.
bdnews24