২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবে সেরা ছবি 'অ্যাটোনমেন্ট'

৬৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে রোববার এক অনাড়ম্বর সাংবাদিক সম্মেলনে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের বেভারলি হিলসে হলিউড ফরেইন প্রেস এসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ বছর সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে 'অ্যাটোনমেন্ট'। ছবিটি ৭টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 06:15 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ৬৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে রোববার এক অনাড়ম্বর সাংবাদিক সম্মেলনে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের বেভারলি হিলসে হলিউড ফরেইন প্রেস এসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ বছর সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে 'অ্যাটোনমেন্ট'। ছবিটি ৭টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। খবর মার্কিন ওয়েবসাইটের। প্রতি বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হয় চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য। হলিউডে চিত্রনাট্যকারদের ধর্মঘট চলার কারণে এবার অনাড়ম্বর সাংবাদিক সম্মেলনের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করল আয়োজক হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশেন। নিচে বিজয়ীদের তালিকা দেওয়া হলো : চলচ্চিত্র পুরস্কার সেরা ছবি (ড্রামা) : অ্যাটোনমেন্ট সেরা অভিনেত্রী (ড্রামা) : জুলি ক্রিস্টি (অ্যাওয়ে ফ্রম হার) সেরা অভিনেতা (ড্রামা) : ডেনিয়েল ডে-লুইস (দেয়ার উইল বি ব্লাড) সেরা মিউজিক্যাল বা কমেডি ছবি : সুইনি টড সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : ম্যারিয়ন কটিলার্ড (লা ভি এন রোজ) সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : জনি ডেপ (সুইনি টড) সেরা সহ অভিনেত্রী : কেট ব্লাংশেট (আয়াম নট দেয়ার) সেরা সহ অভিনেতা : জেভিয়ার বারডেম (নো কান্ট্রি ফর ওল্ড মেন) সেরা পরিচালক : জুলিয়ান শ্যানবেল (দি ডাইভিং বেল অ্যান্ড দি বাটারফ্লাই) সেরা চিত্রনাট্য : ইথান কোয়েন ও জোয়েল কোয়েন (নো কান্ট্রি ফর ওল্ড মেন) বিদেশী ভাষার সেরা ছবি : দি ডাইভিং বেল অ্যান্ড দি বাটারফ্লাই (ফ্রান্স ও যুক্তরাষ্ট্র) অ্যানিমেটেড ছবি : রাটাটোইল মৌলিক সঙ্গীত : গ্যারান্টেড (ইনটু দি ওয়াইল্ড) অরিজিনাল স্কোর : দারিও মেরিয়ানেলি (অ্যাটোনমেন্ট) টেলিভিশন পুরস্কার সেরা সিরিজ (ড্রামা) : ম্যাড মেন (এএমসি) সেরা অভিনেত্রী : গ্লেন ক্লোজ (ড্যামেজেস) সেরা অভিনেতা : জন হ্যাম (ম্যাড মেন) সেরা সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : এক্সট্রাস (এইচবিও) সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : টিনা ফে (থার্টি রক) সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : ডেভিড ডুকোভনি (ক্যালিফোর্নিকেশন) সেরা মিনিসিরিজ বা মিনি চলচ্চিত্র : লংফোর্ড (এইচবিও) সেরা অভিনেত্রী (মিনিসিরিজ বা চলচ্চিত্র ) : কুইন লতিফা (লাইফ সাপোর্ট) সেরা অভিনেতা (মিনিসিরিজ বা চলচ্চিত্র) : জিম ব্রডবেন্ট (লংফোর্ড) সেরা সহঅভিনেত্রী (সিরিজ, মিনিসিরিজ বা চলচ্চিত্র) : সামান্থা মর্টন (লংফোর্ড) সেরা সহ অভিনেতা (সিরিজ, মিনিসিরিজ বা চলচ্চিত্র) : জেরেমি পিভেন (এনট্যুরেজ) গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আমেরিকান পুরস্কার যা দেওয়া হয় চলচ্চিত্র ও টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানের জন্য। মার্কিন বিনোদনের জগতে অস্কার ও গ্র্যামির পরে গোল্ডেন গ্লোবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। সম্মানের বিচারে এটি বৃটিশ বাফটার সমতুল্য। হলিউড ও যুক্তরাষ্ট্রের বাইরে গণমাধ্যমে কর্মরত ৮৬ জন বিশিষ্ট সাংবাদিকের ভোটের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০০১০ঘ.