জানুয়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কিছুদিন আগে পরিবার নিয়ে যশোর বেড়াতে গিয়েছিলেন গায়ক অভিনেতা আগুন। শুক্রবার ফিরে আসেন ঢাকায়। আর তারপরেই আগুন আক্রান্ত হন জ্বরে। সেই সঙ্গে গলায় প্রচন্ড ব্যথা। তাই শুধু মোবাইল বা টেলিফোনেই নয়, সামনা সামনিও কারও সঙ্গে কথা বলছেন না আগুন।
আগুনের স্ত্রী পান্না বলেন, "আগুন আরও দুদিন কারও সঙ্গে কথা বলবে না। কারণ সামনে তার বেশ কয়েকটি গানের রেকর্ডিং আছে। এছাড়া নাটকের শুটিং তো আছেই। তবে সে আসলে রেকর্ডিংয়ের জন্যই এত সিরিয়াস। তাই আমাদের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছে।"
আগুনের সর্বশেষ অ্যালবাম 'ঠিকানা' মুক্তি পায় এই বছর রোজার ঈদে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/১৯৪০ঘ
bdnews24