জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হুমায়ূন আহমেদের নতুন ছবি 'আমার আছে জল' এ কাজ করছেন হাবিব। তবে অভিনয় নয়, সঙ্গীত নিয়েই কাজ করছেন হালের অন্যতম তরুণ সঙ্গীত শিল্পী।
তথ্যটির সত্যতা স্বীকার করে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, "হাবিবকে দিয়ে একটি গানের সঙ্গীত করা হচ্ছে। গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ। আর কণ্ঠ দিবেন হাবিব নিজে। এ ব্যাপারে কয়েকদিন আগে দুজনের মধ্যে চুক্তি হয়েছে।"
২০ ফেব্র"য়ারি সিলেটে ছবির শুটিং শুরু হবে।
হাবিব শুধু একটি গানেই কণ্ঠ দিচ্ছেন। এছাড়া ছবিটির অন্যান্য গানের সুর ও সঙ্গীত করছেন এস আই টুটুল।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন -- তানিয়া আহমেদ, চ্যালেঞ্জার, মেহের আফরোজ শাওন, স্বাধীন, খসরু, ফারুক আহমেদ, ডাঃ এজাজ, সহ অনেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯১২ঘ.
bdnews24