২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তারে জমিন পার' দেখে কাঁদলেন আদভানী

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর বয়োজ্যেষ্ঠ নেতা এবং ভারতের বর্তমান ১৪তম লোকসভার বিরোধী দলের নেতা লাল কৃষ্ণ আদভানি 'তারে জামিন পার' ছবিটি দেখে কেঁদে ফেললেন। আমির খানের প্রথম পরিচালিত এই ছবিটি পড়তে শিখতে অক্ষম বাচ্চার কাহিনী নিয়ে তৈরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর বয়োজ্যেষ্ঠ নেতা এবং ভারতের বর্তমান ১৪তম লোকসভার বিরোধী দলের নেতা লাল কৃষ্ণ আদভানি 'তারে জামিন পার' ছবিটি দেখে কেঁদে ফেললেন। আমির খানের প্রথম পরিচালিত এই ছবিটি পড়তে শিখতে অক্ষম বাচ্চার কাহিনী নিয়ে তৈরি। খবর ভারতীয় ওয়েবসাইট। হিন্দি ছবির বোদ্ধা দর্শক এল কে আদভানি ও কয়েকজন সংসদ সদস্যদের জন্য আমির খান শুক্রবার 'প্রশার ভারতীর ফিল্ম ডিভিশন' মিলনায়তনে 'তারে জমিন পার' ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। ছবি দেখে আদভানি মন্তব্য করেন যে, তিনি অনেক দিন এরকম ভালো ছবি দেখেননি। "পরিচালক এবং চিত্রনাট্যকার দুজনই প্রশংসা পাওয়ার যোগ্য। প্রায় এক বছর পর আমি একটা ভালো ছবি দেখলাম।" ছবি দেখে মন্তব্য করতে গিয়ে আদভানি এ কথা বলেন। এর আগে আদভানি ২০০১ সালে আমির খানের 'লগন' ছবিটি দেখেছিলেন। আদভানি একজন চলচ্চিত্র বোদ্ধা। তিনি যখন যৌবনে সাংবাদিকতা পেশায় ছিলেন তখন ছবি নিয়ে প্রতিবেদন লিখতেন। আদভানির প্রশংসা আমিরের জন্য আরেক দিক থেকে আর্শীবাদস্বরূপ। কারণ ২০০৬ সালে যখন আমির 'নর্মদা বাঁচাও আন্দোলন'এর সঙ্গে যুক্ত ছিলেন তখন তিনি বিজেপি সরকারকের একটি অংশের ক্ষোভের মুখে পড়েন তিনি। ফলে সেই সময় গুজরাটে আমিরের 'ফানা' ছবিটি মুক্তি পায়নি। 'তারে জমিন পার' ছবিটিও এবার গুজরাটের একটি অংশে মুক্তি পায়নি। আদভানির প্রশংসা এখন এই বাধা দূর করতে পারে কিনা দেখা যাক। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯১৩ঘ.