জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হাসানের অষ্টম একক অ্যালবাম প্রকাশ পেতে যাচ্ছে আড়াই বছর পর। ১৪ ফেব্র"য়ারি ভ্যালেনটাইন ডে উপলক্ষে অ্যালবামটি মুক্তি পাবে।
'ভালবাসা মানে দুঃখ' নামের এই অ্যালবামটিতে কথা ও সুর দিয়েছেন প্রিন্স মাহমুদ।
এতদিন পর অ্যালবাম প্রকাশ করা প্রসঙ্গে হাসান বলেন, "ব্যাক্তিগত কারণে বেশ অনেকটা সময় আমাকে দেশের বাইরে কাটাতে হয়েছে। সেকারণেই এত দেরি হল।"
তিনি আরও জানান এখন থেকে আবারও সঙ্গীতে নিয়মিত হবেন।
এরই মধ্যে শেষ করে ফেলেছেন 'ভালবাসা মানে দুঃখ' অ্যালবামটির কাজ। নিজের ব্যান্ড 'জন্মভূমি' এর প্রথম অ্যালবামের কাজ শুরু করবেন শিগগিরই।
হাসানের একক অ্যালবামের মধ্যে 'তিনসত্যি', 'লাল বন্ধু নীল বন্ধু', 'মেঘ দে পানি দে', 'ফেরারি', এবং 'তাল' ছিল বেশ আলোচিত।
২০০৬ সালের প্রথমদিকে প্রকাশিত হয় তার এ পর্যন্ত সর্বশেষ একক অ্যালবাম 'হ্যালো কষ্ট'।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯১৪ঘ.
bdnews24