২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাডোনার সঙ্গে নৈশভোজে জন আর সঞ্জয়

ম্যাডোনার সঙ্গে বিলাসবহুল রেঁস্তোরায় ডিনার! সাধারণ মানুষতো বটেই বহু নামী-দামী লোকেরও স্বপ্ন। এদিক দিয়ে সঞ্জয় দত্ত আর জন আব্রাহামের ভাগ্য প্রসন্ন বলতে হবে। কারণ পপ সম্রাজ্ঞীর সঙ্গে নৈশভোজে বলিউডের এই দুজন অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 06:18 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ম্যাডোনার সঙ্গে বিলাসবহুল রেঁস্তোরায় ডিনার! সাধারণ মানুষতো বটেই বহু নামী-দামী লোকেরও স্বপ্ন। এদিক দিয়ে সঞ্জয় দত্ত আর জন আব্রাহামের ভাগ্য প্রসন্ন বলতে হবে। কারণ পপ সম্রাজ্ঞীর সঙ্গে নৈশভোজে বলিউডের এই দুজন অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। ম্যাডোনার সম্মানে তার সফরসঙ্গী এক অস্ট্রেলিয় ঔপন্যাসিক ও তার হবু বধূর পক্ষ থেকে আয়োজন করা ডিনার পার্টিতে গিয়ে বলিউড তারাকারা যে অভিভূত হয়ে পড়েছিলেন তা বলা বাহুল্য। এত তারকা থাকতে সঞ্জয় আর জন কেন? দুই বলিউড তারকা শুটিং করছিলেন এক ওয়াটার কমপ্লেক্সে। ঘটনাচক্রে ম্যাডোনা উঠেছিল পাশের তাজ হোটেলে। ৪৯ বছর বয়সী পপ তারকা কাছেই আছে জানতে পেরে সঞ্জয় আর জন সৌজন্য সাক্ষাৎ আর অটোগ্রাফের জন্য সেখানে হাজির হন। তখন কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজা ধোদি সঞ্জু আর বাইক হিরো আব্রাহামের সঙ্গে ম্যাডোনার পরিচয় করিয়ে দেন। তখনই ম্যাডোনার পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে ডিনারে যোগ দেন দুই বলিউড সুপার স্টার। জন আব্রাহামকে একটু বেশিই উৎফুল্ল দেখা গেছে। কারণ ম্যাডোনার পাশেই বসার সুযোগ হয়েছিল তার। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/০০১২ ঘ.