২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি মাসে পানির জন্য ম্যাডোনার খরচ ১০ হাজার ডলার

হলিউডের তারকারা যৌবন ধরে রাখতে কিংবা বয়সের বলিরেখা লুকোতে যেখানে হাজার হাজার ডলার ঢালছেন সার্জারির পিছনে সেখানে ম্যাডোনা কাজটা সারছেন স্রেফ পানি দিয়ে। তবে সে পানির দামও কম নয়, মাসে এ বিশেষ ধরণের পানি খাতে তার খরচ হচ্ছে ১০ হাজার ডলার। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউডের তারকারা যৌবন ধরে রাখতে কিংবা বয়সের বলিরেখা লুকোতে যেখানে হাজার হাজার ডলার ঢালছেন সার্জারির পিছনে সেখানে ম্যাডোনা কাজটা সারছেন স্রেফ পানি দিয়ে। তবে সে পানির দামও কম নয়, মাসে এ বিশেষ ধরণের পানি খাতে তার খরচ হচ্ছে ১০ হাজার ডলার। খবর মার্কিন ওয়েবসাইটের। 'লাইক এ ভার্জিন' এর এই গায়িকা বিশেষ ধরনের (কাব্বালা) পানির পিছনে এই অর্থ ব্যয় করেন যা দিয়ে অনায়াসে ফেসলিফট এর কাজও করতে পারেন তিনি। কিন্তু শিল্পীর ইচ্ছা প্রাকৃতিক উপায়ে সৌন্দর্যকে অটুট রাখা। এর সঙ্গে ধর্মীয় যোগ রয়েছে বলেও ধারণা করা হয়। গায়িকার ঘনিষ্ঠ একজন এক মার্কিন সাময়ীকিকে জানান, "ম্যাডোনা প্রচুর পানি পান করেন। তার ফিটনেসের অন্যতম গোপন রহস্য এটাই। আর পানির ক্ষেত্রে তিনি কেবল কাব্বালার পানিই ব্যবহার করেন।" কাব্বালা হলো এক বিশেষ ধরনের বোতলজাত পানি যার যার মধ্যে ধর্মীয় আবেদন আছে। এর প্রস্তুতকারকরা দাবি করেন যে এর মধ্যে ক্যানসার ও এইডসসহ বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষমতা আছে। ঈহুদি ধর্মে বিশ্বাসীদের মধ্যে একটি গোষ্ঠী এটিকে পবিত্র পানি মনে করেন। ম্যাডোনা যেখানেই যান না কেন কাব্বালা পানি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি যেখানেই যান সেখানে এই পানি সরবরাহ করা হয়। ২০০৪ সালে আয়ারল্যান্ডে এক কনসার্টের সময় মঞ্চের পেছনে ২৫ কেইস কাব্বালা পানি রাখার নির্দেশ দেন তিনি, যা নিয়ে তখন গণমাধ্যমে সমালোচনা হয়। গত শতকের ৯০ এর দশক থেকে ম্যাডোনা এই পানি ব্যবহার করে আসছেন। কাব্বালা পানি ব্যবহার স