জানুয়ারি ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত জিকিউ সাময়ীকির পক্ষ থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সাক্ষাৎকার নিয়েছেন নাওমি ক্যাম্পবেল। কৃষ্ণাঙ্গ সুপারমডেলের সঙ্গে আলাপচারিতায় শ্যাভেজ জানিয়েছেন যে, তিনি প্রিন্স চার্লসকে পছন্দ করেন এবং প্রেসিডেন্ট বুশকে মনে করেন বদ্ধ উন্মাদ। খবর মার্কিন ওয়েবসাইটের।
জিকি সাময়ীকির পক্ষ থেকে জানানো হয় যে, ৩৭ বছর বয়সী নাওমি তাদের প্রদায়ক সম্পাদক হিসেবে এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন। সোমবার এই সাক্ষাৎকারের অংশবিশেস তারা প্রকাশ করেছে।
নাওমির সঙ্গে সাক্ষাৎকারে শ্যাভেজ বলেন, "বুশ একটা বদ্ধ উন্মাদ। তবে তার সময় শেষ হয়ে এসেছে।"
তিনি মন্তব্য করেন, "এই বিশাল সাম্রাজ্যের পতন আমরা দেখতে পাচ্ছি। রুপকথায় যেরকমটা আছে, সেভাবে এখন বুশের দিকে তাকিয়ে বলা যায়, মহারাজ তুমি ন্যাংটা।"
বিশ্বের সবচেয়ে কেতাদুরস্ত নেতা কে জানতে চাইলে শ্যাভেজ কিউবার ফিদেল ক্যাস্ট্রোর নাম উল্লেখ করেন। তিনি বলেন, "অবশ্যই ফিদেল। নিখুঁত তার পোশাক। তার বুট সবসময় চকচকে। চমৎকার তার দাড়ি।"
প্রস্তাব পেলে রাশিয়ান প্রেসিডেন্ট ভ
bdnews24