২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন্নির সঙ্গে পার্থ বড় ুয়া

পার্থ বড় ুয়া ইদানিং অভিনয়ে ঝুঁকছেন বেশি। 'নিয়ত নিয়তি নিতান্তই' নামে একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ নাটকে তার জুটি হয়েছেন মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। এর আগে 'শহরতলীর আলো' নামে একটি নাটকে অভিনয় করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জানুয়ারি ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পার্থ বড় ুয়া ইদানিং অভিনয়ে ঝুঁকছেন বেশি। 'নিয়ত নিয়তি নিতান্তই' নামে একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ নাটকে তার জুটি হয়েছেন মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। এর আগে 'শহরতলীর আলো' নামে একটি নাটকে অভিনয় করেন। চ্যানেল ওয়ানের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক 'নিয়ত নিয়তি নিতান্তই' এ অভিনয় করতে যাচ্ছেন পার্থ। নাটকটি পরিচালনা করছেন রাজিব আহমেদ। রাজিব বলেন, "এই ধরণের চরিত্রের জন্য পার্থ বড় ুয়াকেই আমার লাগসই মনে হয়েছে। আর পার্থও নাটকের কাহিনী শুনে রাজি হয়ে যান। তার বিপরীতে তিন্নি এই প্রথম কাজ করবেন। ফলে কাজটাতে একটু হলেও আলাদা মাত্রা পাবে।" পার্থ বলেন, "চ্যানেল ওয়ানের অনুরোধেই নাটকটি করা। আমি গতনুগতিক নাটকে কাজও করি না। এটিও একটি বিশেষ নাটক। চ্যানেল ওয়ানের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এটি প্রচারিত হবে। নাটকের কাহিনীটাও আমার ভালো লেগেছে।" নাটকটির শুটিং শুরু হবে ১২ জানুয়ারি। ২৪ জানুয়ারি চ্যানেল ওয়ানে নাটকটি প্রচারিত হবে। পার্থ বড় ুয়া গত বছর রোজার ঈদে বিটিভির 'আনন্দ মেলা'য় একটি নাটিকাতে কানিজ সুবর্ণার সঙ্গে অভিনয় করেন। এর অল্পদিন পরেই পূর্ণ নাটক 'শহরতলীর আলো'তে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেন তিনি। এই নাটকটি এখনো কোন চ্যানেলে প্রচারিত হয়নি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/এএ/ওএস/এমআইআর/১৯১৮ঘ.