২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লাভ ইন দি টাইম অফ কলেরা'য় অভিনয় করবেন না শাকিরা

নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 'লাভ ইন দি টাইম অফ কলেরা' অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন বিখ্যাত গায়িকা শাকিরা। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 'লাভ ইন দি টাইম অফ কলেরা' অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন বিখ্যাত গায়িকা শাকিরা। খবর মার্কিন ওয়েবসাইটের। প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণ হিসেবে ছবির একটি দৃশ্যে নগ্ন হওয়ার ব্যাপারে তার আপত্তির কথা উল্লেখ করেছেন শাকিরা। ছবিতে একটি নিদ্দিষ্ট চরিত্রে শাকিরা অভিনয় করুন, এমন ইচ্ছা ব্যক্ত করেছিলেন স্বয়ং মার্কেজ। কিন্তু ৩০ বছর বয়সী ল্যাটিন গায়িকার ভয়, নগ্ন দৃশ্যে অভিনয় করলে তার বাবা-মা খুবই রেগে যাবেন। শাকিরা বলেন, "ওই ছবির একটি দৃশ্যে নগ্ন হওয়ার ব্যাপার আছে। এ কারণে আমি না করে দিয়েছি। আমার বাবা-মা এটা মোটেও পছন্দ করবে না। ফলে আমি ধন্যবাদ জানিয়ে বলেছি, আমাকে মার্জনা করবেন।" মাইক নিউয়েল ছবির সাউন্ডট্র্যাকের জন্য এ বছর গোল্ডেন গ্লোব এর মনোনয়ন পেয়েছেন শাকিরা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪৫ঘ.