জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ফারহান খানের হার্ডকোর রক সঙ্গীত নির্ভর ছবি 'রক অন' দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করতে যাচ্ছেন বালাজী টেলিফিল্মস এর কর্ণধার একতা কাপুর। ছবিতে তিনি একতা নামেই অভিনয় করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
একতার ভাই তুষার কাপুর বলেন, "রক অন' আমাদের নিজস্ব প্রোডাকশন। ব্যঙ্গরসাত্মক এই ছবির কাহিনী গড়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের ঘটনাবলীকে কেন্দ্র করে। অভিনয় করছেন অনুপম খের, রাজপাল যাদব এবং আমি। মিঠুন চক্রবর্তী আন্ডারওয়ার্ল্ড জগতের নেতার চরিত্রে অভিনয় করছেন।"
এর আগে তুষারের বাবা এক সময়কার জনপ্রিয় নায়ক জিতেন্দ্র 'কুছ তো হ্যায়' ছবিতে তুষারেরই বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু বোন একতা তখনো অভিনয় না করার সিদ্ধান্তে অটল ছিলেন। বহু দেনদরবার করে স
bdnews24