২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হতে চান জেনিফার অ্যানিস্টন, তবে....

বিয়ে করে সন্তান গর্ভে ধারণ করে মা হওয়া, বিয়ে না করে কুমারী মাতা হওয়া, পালক সন্তান নিয়ে মা হওয়া....হলিউড তারকারা এর সবকটিরই চর্চা করেছেন। এবার নতুন কিছু করার চেষ্টা করছেন জেনিফার অ্যানিস্টন। সাবেক স্বামী ব্রাড পিটের বর্তমান জীবনসঙ্গী এঞ্জেলিনা জোলির চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্যই তার এই উদ্যোগ কী না বলা মুশকিল। তবে, মা হওয়ার জন্য এই 'ফ্রেন্ডস' তারকা স্পার্ম ডোনার বা শুক্রানু দাতার সন্ধানে নেমেছেন। খরব মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিয়ে করে সন্তান গর্ভে ধারণ করে মা হওয়া, বিয়ে না করে কুমারী মাতা হওয়া, পালক সন্তান নিয়ে মা হওয়া....হলিউড তারকারা এর সবকটিরই চর্চা করেছেন। এবার নতুন কিছু করার চেষ্টা করছেন জেনিফার অ্যানিস্টন। সাবেক স্বামী ব্রাড পিটের বর্তমান জীবনসঙ্গী এঞ্জেলিনা জোলির চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্যই তার এই উদ্যোগ কী না বলা মুশকিল। তবে, মা হওয়ার জন্য এই 'ফ্রেন্ডস' তারকা স্পার্ম ডোনার বা শুক্রানু দাতার সন্ধানে নেমেছেন। খরব মার্কিন ওয়েবসাইটের। ৩৮ বছর বয়স্ক এই অভিনেত্রীকে নিয়ে জোর গুজব, তিনি 'সেক্স অ্যান্ড দি সিটি' সিরিজের টয়বয়খ্যাত জেসন লুইসের সঙ্গে প্রেম করছেন। জেনিফারের বন্ধু কোর্টনি কক্স জানিয়েছেন, তার ছেলে বন্ধুদের মধ্য থেকেই একজনকে জেনিফার নিজের সন্তানের পিতা হিসেবে চান। ছেলে বন্ধুদের মধ্যে কে বেশি যোগ্যতা সম্পন্ন সেইটাই বিচার করায় ব্যস্ত এখন জেনি। দেখতে সুদর্শন, বুদ্ধিমান, ব্যক্তিত্ব সম্পন্ন পিতার শুক্রানু নিয়েই মা হতে চান জেনিফার। তিনি চান তার সন্তান হবে সবচেয়ে মেধাবী ও সুদর্শন। ব্র্যাড পিটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই বিয়ে ব্যপারটা জেনিফারের কাছে বিস্বাদ হয়ে গেছে। তাই বিয়ে ছাড়াই পরিবার গড়তে চান তিনি। বিশাল প্রাসাদের মতো বাড়ি, বাচ্চাদের খেলার জায়গা, ব্যাংকে কোটি কোটি ডলার -- সবই আছে তার। এখন শুধু দরকার একটি ফুটফুটে বাচ্চা। জেনিফারের সন্তানের বাবা হতে পারেন এরকম সম্ভাব্য বাবাদের নামের মধ্যে আছেন -- তার বর্তমান প্রেমিক লুইস, প্রাক্তন প্রেমিক ব্রিটিশ মডেল পল স্কাফর এবং ভিন্স ভন। এদিকে অ্যাঞ্জেলিনা জোলিকে টপকিয়ে জেনিফার অ্যানিস্টোন সবচেয়ে বেশি পছন্দনীয় মহিলার জায়গাটি দখল করে নিয়েছেন। শতকরা ৭০ ভাগ ভোট পেয়ে তিনি তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। শতকরা ৫৩ ভাগ ভোট নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি আছেন তৃতীয় অবস্থানে। এই তালিকার শীর্ষে আছেন রিজ উইদারস্পুন। তিনি পেয়েছেন শতকরা ৭৪ ভাগ ভোট। ১৩ বছরের বেশি বয়স্ক প্রায় ১ হাজার ১০০ জনের উপর জরিপ চালিয়ে এই ফলাফল প্রকাশ করে 'ই-পুল মার্কেট রিসার্চ'। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯৪১ঘ.