২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে রাম গোপাল ভার্মা

বলিউডের খ্যাতিমান চলচ্চিত্রকার রাম গোপাল ভার্মা এবার নিজেই অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম 'মুঝে রামু সে মিলনা হ্যায়'। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের খ্যাতিমান চলচ্চিত্রকার রাম গোপাল ভার্মা এবার নিজেই অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম 'মুঝে রামু সে মিলনা হ্যায়'। খবর ভারতীয় ওয়েবসাইটের। ছবিটি পরিচালনা করবেন অদিপ সিং। এর আগে 'মুন্না ভাই এমবিবিএস' এর পরিচালক বিধু বিনোদ চোপড়ার সহকারী ছিলেন অদিপ সিং। রামু এই ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করবেন। আসছে মার্চ থেকে শুটিং শুরু হতে যাচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৯৪৩ঘ.