জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সুস্মিতা সেনের প্রথম পরিচালিত ছবি 'রানী লক্ষীবাঈ' উৎসর্গ করবেন তার প্রয়াত বন্ধু রাজিব নারায়নকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'রানী লক্ষীবাঈ' ছবিটি পরিচালনার জন্য ইতিমধ্যেই তিনি মনমোহন দেশাইয়ের ছেলে কেতন দেশাইয়ের 'এমকেডি প্রোডাকশন' এর সঙ্গে যুক্ত হয়েছেন। কেতন ছবিটির নির্বাহী প্রযোজক।
প্রথম পরিচালনার ঝক্কির কথা মনে রেখে সুস্মিতা বলেন, "সব দিকে নজর রাখা আমার পক্ষে অসম্ভব। তাই যাকে আমি বিশ্বাস করতে পারি, যার উপর নির্ভর করতে পারি তার সঙ্গেই আমি কাজ করতে চাই। কেতন সেরকমই একজন মানুষ।"
ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই ছবির একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের দৃশ্য ক্যামেরা বন্দী করা হবে চীনে। সেখানে সুস্মিতা ভারতীয় ও ব্রিটিশ শিল্পীদের নিয়েই কাজ করবেন।"
ব্রিটিশ অভিনেতা বাছাইয়ের জন্য বহুলপরিচিত ব্রিটিশ এজেন্সি 'উইলিয়াম মরিস'কে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে বেশ জোরে শোরে উর্দু শেখা শুরু করেছেন সুস্মিতা। কারণ ছবির বেশিরভাগ সংলাপ থাকবে উর্দু ও হিন্দিতে।
তিনি বলেন, "ছবিতে বিভিন্ন জাতির ভিন্নতা বোঝানোর জন্য আমরা ভাষার উপর জোর দিচ্ছি।"
রানী লক্ষীবাঈয়ের থেকে তার স্বামীর বয়স অনেক বেশি ছিলো। এই দিকটা চিন্তা করে এই ছবিতেও সুস্মিতা লক্ষীবাঈয়ের কোন রোমান্টিক দৃশ্য রাখছেন না।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯৩৬ঘ.
bdnews24