২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ কণ্ঠে মহাদেব সাহা'র আবৃত্তির অ্যালবাম

কবি মহাদেব সাহার কবিতার অ্যালবাম 'ডাকে জন্ম গ্রাম, ডাকে সন্ধ্যাতারা' প্রকাশিত হতে যাচ্ছে খুব শিঘ্রই। কবির স্বকণ্ঠে আবৃত্তি করা অ্যালবামটি প্রকাশ করবে 'গানচিল'। গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর রয়েছেন এর তত্ত্বাবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- কবি মহাদেব সাহার কবিতার অ্যালবাম 'ডাকে জন্ম গ্রাম, ডাকে সন্ধ্যাতারা' প্রকাশিত হতে যাচ্ছে খুব শিঘ্রই। কবির স্বকণ্ঠে আবৃত্তি করা অ্যালবামটি প্রকাশ করবে 'গানচিল'। গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর রয়েছেন এর তত্ত্বাবধানে। মহাদেব সাহা জানান, "এ পর্যন্ত তার লেখা ৫৫টি কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত ২০টি কবিতা নিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে।" তার কথায়, "কবিতার সঙ্গে বসাবাস আমার দীর্ঘ দিনের। বেতার ও টেলিভিশনে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছি অসংখ্যবার। আমার বহু কবিতা বিভিন্ন আবৃত্তির অ্যালবামেও স্থান পেয়েছে অন্যদের কণ্ঠে। অনেক দিনের ইচ্ছে, নিজ কণ্ঠে আবৃত্তির অ্যালবাম প্রকাশের। সেই ইচ্ছেরই প্রতিফলন হতে যাচ্ছে এবার।" ভ্যালেন্টাইন'স ডেকে সামনে রেখে অ্যালবামটি প্রকাশ করা হবে বলে জানায় গানচিল সূত্র। 'ডাকে জন্ম গ্রাম, ডাকে সন্ধ্যাতারা' অ্যালবামে যেসব কাব্যগ্রন্থ থেকে কবিতা নির্বাচন করা হয়েছে সেগুলো হলো - 'এই গৃহ এই সন্যাস', 'কী সুন্দর অন্ধ', 'মানব এসেছি কাছে', 'লাজুক লিরিক', 'আমুল বদলে দাও আমার জীবন', 'সুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া', 'ভালোবাসা কেন এত আলো অন্ধকার', 'সব দুঃখ ভুলে যাই প্রেমের গৌরবে' ইত্যাদি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ১৮১৩ ঘ.