২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরকে নিয়ে আরও একটি ছবি

আত্মঘাতী হামলায় নিহত বেনজির ভুট্টোকে নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছে পাকিস্তানের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান। ৫৪ বছর বয়সী এই নেত্রীর মৃত্যুর এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘোষণা শোনা গেল। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আত্মঘাতী হামলায় নিহত বেনজির ভুট্টোকে নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছে পাকিস্তানের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান। ৫৪ বছর বয়সী এই নেত্রীর মৃত্যুর এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘোষণা শোনা গেল। খবর ভারতীয় ওয়েবসাইটের। এর আগে করাচির 'স্কাই আনলিমিটেড ফিল্মস' বেনজিরের জীবন-নির্ভর ছবি করার ঘোষণা দিয়েছিলো। যেটা পরিচালনার জন্য মহেশ ভাটকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই ছবির ব্যাপারে আপত্তি জানিয়েছেন বেনজিরের স্বামী আসিফ জারদারি। এবার পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান 'ভক্স ভিশন' এবং 'সাম ফিল্মস' হাত দিতে যাচ্ছে ছবির কাজে। বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, তাঁর পরিবার এবং ঘনিষ্ট বন্ধুদের সাহায্য নিয়ে এই ছবি তৈরি করা হবে বলে জানিয়েছে তারা। ভক্স ভিশনের ব্যবস্থাপনা পরিচালক জায়িদ আজিজ ও সাম ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক হেনা রায় জানান যে খুব শিঘ্রই তারা এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। ছবির শুটিং পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমীরাতে হবে বলে উল্লেখ করেন তারা। পাাকিস্তানে বেড়ে ওঠা প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজিরের জীবনের একটা বড় অংশ কেটেছে বিদেশে। অক্সফোর্ডে উচ্চ শিক্ষালাভের সময় ইংল্যান্ডে কাটিয়েছেন বেশ ক'বছর। আর জীবনের শেষ আট বছর লন্ডন ও দুবাইয়ে ছিলেন স্বেচ্ছা নির্বাসনে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/১৮১১ ঘ.