জানুয়ারি ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের অন্ধ্র প্রদেশের রাজনীতিতে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রচারণা করতে গিয়ে দলের নেতা ও উত্তর প্রদেশের মূখ্য মন্ত্রী মায়াবতী স্পষ্ট করে বলেছেন যে তার দলে কোন চলচ্চিত্র তারকার জায়গা হবে না। খবর ভারতীয় ওয়েবসাইটের।
হায়দ্রাবাদের নিজাম কলেজের মাঠে এক জনবহুল সভায় তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন যে, তারা যেন চলচ্চিত্র তারকাদের যাদুতে আচ্ছন্ন না হন।
জনতার তুমুল হর্ষধ্বনির মধ্যে তিনি বলেন, "চলচ্চিত্র তারকারা সমাজের সেবা করতে পারে না। তারা কেবল নাচতে আর গাইতে পারে।"
মায়াবতী বলেন যে, বিএসপি উত্তর প্রদেশ সহ অন্যান্য রাজ্যে দলের মধ্যে চলচ্চিত্র তারকাদের না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্ধ্র প্রদেশেও এই বিষয়টি খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
মায়াবতী বলেন, "বিএসপিতে চলচ্চিত্র অভিনেতাদের স্থান নেই। এটা আমাদের নীতি বিরুদ্ধ।"
স
bdnews24