২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুরি' টম ক্রুজের সন্তান নয়!

বিশ মাস বয়সী 'সুরি' টম ক্রুজ আর কেটি হোমসের সন্তান এরকমটাই জানত বিশ্ববাসী। কিন্তু তার সদ্য প্রকাশিত তার 'টম ক্রুজ: অ্যান আনঅথোরাইজড বায়োগ্রাফি' বইয়ে অ্যান্ড্রু মর্টন দাবি করেছেন এটা ঠিক নয়। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ মাস বয়সী 'সুরি' টম ক্রুজ আর কেটি হোমসের সন্তান এরকমটাই জানত বিশ্ববাসী। কিন্তু তার সদ্য প্রকাশিত তার 'টম ক্রুজ: অ্যান আনঅথোরাইজড বায়োগ্রাফি' বইয়ে অ্যান্ড্রু মর্টন দাবি করেছেন এটা ঠিক নয়। খবর মার্কিন ওয়েবসাইটের। প্রিন্সেস ডায়নাকে নিয়ে লেখা 'ডায়না: হার ট্রু স্টোরি' রাতারাতি খ্যাতি এনে দিয়েছিল অ্যান্ড্রু মর্টনকে। মর্টন দাবি করেন যে, ক্রুজকে নিয়ে লেখা বইটি উচ্চপদস্থ সায়েন্টোলজিস্টদের বক্তব্য নিয়েই লিখেছেন তিনি। সায়েন্টোলাজি হচ্ছে একটি ধর্ম যা ১৯৫২ সালে চালু করেন এল রন হাবার্ড। এই ধর্মের অনুসারীদের মধ্যে টম ক্রুজও অন্যতম। সায়েন্টোলজি ধর্ম পালনকারীদের বলা হয় সায়েন্টোলজিস্ট। অ্যান্ড্রু মর্টন তার বইতে উল্লেখ করেছেন, "সায়েন্টলোজির প্রতিষ্ঠাতা এল রন হাবার্ডের হিমায়িত করে রাখা শুক্রানু থেকেই সুরির জন্ম।" এই বইয়ের একটি অংশের উদ্ধৃতি দিয়ে 'দি সান' পত্রিকা জানায়, "কিছু গোঁড়া সায়েন্টোলজিস্ট মনে করে হাবার্ডের সংরক্ষিত শুক্রাণু থেকেই কেটি হোমস গর্ভবতী হন।" এখানেই শেষ নয়, মর্টন আরো দাবি করেন যে নিকোলের সঙ্গে টমের বিয়ের পর সায়েন্টোলজিস্টরা তাকে সতর্ক করে দেন যেন নিকোল তাদের গোপন বিষয়গুলি ফাঁস করে না দেন। তাহলে তাদের দত্তক সন্তান ইসাবেল আর কনরকে হারাবেন তিনি। কিডম্যান নিজে ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। কঠিন মানহানি আইনের কারণে সেইন্ট মার্টিন'স প্রেস থেকে প্রকাশিত বইটি যুক্তরাজ্য কিংবা অস্ট্রেলিয়ায় আলোর মুখ দেখতে পারবে না। মর্টনের বিতর্কিত বইটি ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে বিক্রি হতে যাচ্ছে। বইটি প্রকাশের পরপরই প্রকাশকের বিরুদ্ধে ৫ কোটি পাউন্ড ক্ষতিপূরণ মামলা করার জন্য টম তার আইনজীবীদের বলে রেখেছেন। টমের আইনজীবী বার্ট ফিল্ডস জানিয়েছে, " টমের কোন বন্ধু-বান্ধব কিংবা কাছের কারো সঙ্গে আলাপ না করেই লেখক এমন একটা বিরক্তিকর বই লিখেছে যা পুরোপুরি ভিত্তিহীন।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/১৮০৫ ঘ.